বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শেফালির মৃত্যুতে শোকাহত নিরব

শেফালির মৃত্যুতে শোকাহত নিরব

ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘কাঁটা লাগা’ গার্ল নামে পরিচিত এই তারকা। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডসহ দুই বাংলার বিনোদন অঙ্গনে।

শেফালির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের চিত্রনায়ক নিরব। নিজের ফেসবুক পেজে শেফালির সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করে নিরব লেখেন, ‘বিশ্বাস করতে পারছি না, শেফালি জারিওয়ালা আর নেই।’

তিনি আরও বলেন, ‘ভারতে যেমন জনপ্রিয় ছিলেন, বাংলাদেশেও তার পরিচিতি কম ছিল না। ২০২১ সালে একটি অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন তিনি। সেখানেই আমাদের দেখা ও দীর্ঘ সময় কথা হয়েছিল। পর্দায় তাকে যেভাবে দেখেছি, বাস্তবে তিনি তার চেয়েও বেশি প্রাণবন্ত ও হাসিখুশি একজন মানুষ। যতক্ষণ অনুষ্ঠান চলেছে, তাকে হাস্যোজ্জ্বল দেখেছি। আজ তার মৃত্যুর খবর শুনে বারবার সেই হাসিমাখা মুখটাই চোখে ভাসছে। ৪২ বছর বয়সে এমন বিদায় সত্যিই মেনে নেওয়া কঠিন।’

নিরবের আবেগঘন পোস্টে শোক জানিয়েছেন অনেক ভক্ত। কেউ লিখেছেন, ‘আমিও বিশ্বাস করতে পারছি না,’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘শকিং নিউজ’, ‘তার আত্মার শান্তি কামনা করি।’

জানা গেছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি জারিওয়ালা। পরে দ্রুত তাকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বলিউডে ২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শেফালি জারিওয়ালা। এরপর বেশ কিছু মিউজিক ভিডিও, রিয়েলিটি শো ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন বিনোদন জগতের এক উজ্জ্বল মুখ হিসেবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X