স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ এএম
অনলাইন সংস্করণ
ভনের ভবিষ্যদ্বাণী

২০২৭ বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পুরোনো ছবি
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পুরোনো ছবি

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে দক্ষিণ আফ্রিকার জন্য বড়সড় ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তার বিশ্বাস, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উঠবে প্রোটিয়াদের হাতেই।

লর্ডসে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ঝড়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভন লিখেন, ‘আমার মনে হয়, ২০২৭ বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা…’। এই মন্তব্য আসার সময়ই আলোচনায় ছিলেন দলের নতুন সেনসেশন ম্যাথিউ ব্রিটজকে।

মাত্র ২৬ বছর বয়সী এই ওপেনার অভিষেকের পর টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ বা তার বেশি রান করে গড়েছেন ইতিহাস। লর্ডসে তার ৮৫ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে দেয় ৩৩০/৮ রানে, যদিও দলটি একসময় ছিল ৯৩/৩ চাপে। এর আগে অভিষেকে করেছিলেন ১৫০ রান, অস্ট্রেলিয়ায় খেলেছিলেন ৮৮ রানের ইনিংস। পাঁচ ম্যাচে তার সংগ্রহ ৪৬৩ রান, গড় ৯২.৬।

ব্রিটজকের সঙ্গে ত্রিস্তান স্টাবস গড়েন ১৪৭ রানের জুটি (৫৮), আর ডেওয়াল্ড ব্রেভিস যোগ করেন ৪২ রান। ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার নেন ৪/৬২, আদিল রশিদ নেন ২/৩৩।

এর আগে প্রথম ওয়ানডেতে হেডিংলিতে ইংল্যান্ডকে মাত্র ১৩১ রানে গুটিয়ে দিয়েছিল প্রোটিয়ারা। কেশব মহারাজ (৪/২২) ও উইয়ান মুলডার (৩/৩৩)-এর বোলিং তোপে ভেসে যায় স্বাগতিকরা। পরে ২১ ওভারেই জিতে নেয় দক্ষিণ আফ্রিকা, সিরিজে এগিয়ে যায়।

দুই ম্যাচেই এমন আধিপত্যই ভনকে প্রেরণা দিয়েছে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে। কারণ ২০২৭ আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। তাই ঘরের মাঠের সুবিধা ও এই দুর্দান্ত ফর্ম মিলে প্রোটিয়াদের নিয়ে প্রত্যাশার পারদ ইতোমধ্যেই চড়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X