বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে আন্ডারওয়ার্ল্ডে ডাকা হয় আমিরকে

আমির খান । ছবি : সংগৃহীত
আমির খান । ছবি : সংগৃহীত

বলিউডে আলো আর ছায়া দুটোই পাশাপাশি চলে। আর সেই ছায়ার দিক থেকে এক সময় ডাক এসেছিল বলিউডের 'মি. পারফেকশনিস্ট' আমির খানের কাছেও। সময়টা এখন নয়, অনেক বছর আগের। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গোপন অধ্যায়ের পর্দা উঠেছে, আমিরের চমকে দেওয়া স্বীকারোক্তিতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কেয়ামত সে কেয়ামত তাক’ ছবি থেকে আমিরের সাফল্যের শুরু। তার পরে একাধিক সফল সিনেমায় কাজ করেছেন তিনি। ১৯৯০ সালের শেষের দিকে ‘আন্ডারওয়ার্ল্ড’-এর লোকজনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। মধ্যপ্রাচ্যে একটি পার্টিরও আয়োজন করা হয়েছিলন এবং সেখানে উপস্থিত থাকতে বলা হয় আমিরকে।

এ বিষয়ে অভিনেতা বলেন, মধ্যপ্রাচের কোথাও, সম্ভবত দুবাইয়ে একটি পার্টিতে আমাকে আমন্ত্রণ করা হয়। আমি সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলাম। পরে আমার সঙ্গে কয়েকজন দেখা করে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, তারা দাউদ ইব্রাহিমের লোক ছিলেন কি না জানি না। সে সময় আমি তাদের মুখের উপর বলে দেই, আপনারা যদি আমাকে জোর করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তা না হলে, আমি নিজের ইচ্ছায় যাব না।

তবে ‘আন্ডারওয়ার্ল্ড’ থেকে প্রস্তাব এখানে থেমে যায়নি। আমির রাজি না হওয়ায় তাকে আরও নানা রকমের প্রলোভন দেওয়া হয়েছিল।

এ বিষয়ে আমির বলেন, ওরা অনেক চেষ্টা করেছিল। আমাকে টাকার লোভ দেখানো হয়। এমনকি, বলা হয়, যে কোনো কাজ ওরা পাইয়ে দেবে। কিন্তু আমি ওদের প্রস্তাব ফিরিয়ে দিই। এক পর্যায়ে তাদের ফোনে বলি, এক মাস ধরে আপনারা আমাকে বলে চলেছেন। আর আমি প্রথম থেকেই বলছি, আমি যাব না। আপনারা ক্ষমতাশালী। আপনারা এর জন্য আমাকে মারধর করতেই পারেন। আমার হাত-পা বেঁধে কোথাও নিয়ে যেতে পারেন। কিন্তু আমি স্বেচ্ছায় যাব না। এরপর আমিরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল তারা।

সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খান অভিনীত সিনেমা ‘সিতারে জামিন পার’। ছবিটি পরিচালনা করেছেন আরএস প্রসন্ন। চলচ্চিত্রটি মুক্তির পর পরই বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ইতোমধ্যেই। আমিরের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন, জেনিলিয়া দেশমুখ, আরুশ দত্ত, বেদান্ত শর্মাসহ আরও অনেকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X