বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

যে কারণে কখনো মালায়লাম সিনেমায় অভিনয় করেননি শিল্পা শেঠি

অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

কন্নড় সিনেমা ‘কেডি - দ্য ডেভিল’-এ ধ্রুব সার্জার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি কেরালার কোচিতে একটি টিজার ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় মালায়লাম সিনেমায় এখন পর্যন্ত কেন তিনি কাজ করেননি, সে প্রসঙ্গে খোলাখুলি কথা বলেন শিল্পা। খবর: পিঙ্কভিলা

অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

শিল্পা বলেন, ‘আমি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায় কাজ করেছি। মালায়লাম সিনেমারও কিছু প্রস্তাব পেয়েছি; কিন্তু কখনো হ্যাঁ বলতে পারিনি, কারণ আমি ভয় পেতাম।’

অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

তিনি আরও যোগ করেন, ‘আমি মালায়লাম সিনেমা খুব ভালোবাসি, এই ইন্ডাস্ট্রি যেভাবে আবেগকে তুলে ধরে তা আমাকে মুগ্ধ করে। কিন্তু আমি কখনোই আত্মবিশ্বাস পাইনি যে, আমি এখানে কাজ করে নিজের চরিত্রের প্রতি সুবিচার করতে পারব। তবে দেখা যাক, হয়তো একদিন মালায়লাম সিনেমাতেও কাজ করব।’

শিল্পা শেঠিকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি মালায়লাম সিনেমার কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চান। উত্তরে তিনি বলেন, ‘মোহনলাল। উনি অসাধারণ। এখনো একই রকম দেখান, আর উনি ভারতের অন্যতম সেরা অভিনেতা।’

অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

এ ছাড়াও শিল্পা জানান, মালায়লাম সিনেমার মধ্যে তার সবচেয়ে প্রিয় ছবি হলো ফাজিল পরিচালিত ১৯৮৪ সালের ক্ল্যাসিক ‘নোক্কেথাডুরাথু কন্নুম নাট্টু’। তিনি বলেন, ‘এটি আমার সর্বকালের প্রিয় সিনেমাগুলোর একটি।’

অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

এদিকে, শিল্পা শেঠি অভিনীত ‘কেডি - দ্য ডেভিল’ সিনেমাটি অ্যাকশন ড্রামা ধাঁচে নির্মিত। এতে শিল্পা ও ধ্রুব সার্জা ছাড়া আছেন সঞ্জয় দত্ত, রীশ্মা নানাইয়া, ভি. রবিচন্দ্রন, রমেশ অরবিন্দসহ আরও অনেকে। যদিও ছবিটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X