বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:১৯ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

জয়া নন, রেখার ‘সতিন’ হতে চেয়েছিলেন অন্য এক অভিনেত্রী

রেখা। ছবি : সংগৃহীত
রেখা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী রেখার ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনায় থেকেছে। বিশেষ করে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল বলিপাড়ার ওপেন সিক্রেট। তবে, অনেকেই হয়তো জানেন না যে রেখাকে একবার অন্য এক অভিনেত্রীর ‘সতিন’ হিসেবেও বিবেচনা করা হয়েছিল, তবে তার কারণ অমিতাভ বচ্চন ছিলেন না, বরং ছিলেন জনপ্রিয় অভিনেতা বিনোদ মেহেরা।

৭০-৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী বিন্দিয়া গোস্বামী, যার রূপ ও অভিনয় সেসময় বলিউডকে মুগ্ধ করেছিল, তিনিই ছিলেন রেখার সেই ‘সতিন’। বিন্দিয়া অমিতাভ বচ্চন, শশী কাপুর, রাজেশ খান্নার মতো প্রথম সারির নায়কদের সঙ্গে কাজ করেছেন।

জানা যায়, রেখা ও বিন্দিয়া গোস্বামী দুজনেই অভিনেতা বিনোদ মেহেরার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিন্দিয়া গোস্বামী একসময় রেখাকে তার সতীন হিসেবে চেয়েছিলেন। এই পরিস্থিতি তৈরি হয়েছিল যখন রেখা এবং বিন্দিয়া দুজনেই বিনোদ মেহেরাকে বিয়ে করতে আগ্রহী ছিলেন।

অবশেষে বিনোদ মেহেরা বিন্দিয়া গোস্বামীকে বিয়ে করেন। তবে তাদের এই দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। সম্পর্কে ফাটল ধরে এবং শেষ পর্যন্ত তাদের সুখের সংসার ভেঙে যায়।

বিনোদ মেহেরার সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিন্দিয়া গোস্বামী পরিচালক জে.পি. দত্তর প্রেমে পড়েন। জে.পি. দত্তকে বিয়ে করার জন্য বিন্দিয়া গোস্বামী বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। এই ঘটনায় তার পরিবার অসন্তুষ্ট হয়েছিল এবং পরিবারের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।

রেখা এবং বিনোদ মেহেরার সম্পর্কের গুঞ্জন বলিউডে বহু বছর ধরেই প্রচলিত। যদিও রেখা কখনোই প্রকাশ্যে তার সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে বিনোদ মেহেরার সঙ্গে তার একাধিকবার বিয়ের খবরও শোনা গিয়েছিল। এদিক থেকে বিন্দিয়া গোস্বামীর সঙ্গে বিনোদ মেহেরার সম্পর্ক এবং পরবর্তীতে তাদের বিয়ে রেখা ও বিন্দিয়াকে একটি ভিন্ন প্রেক্ষাপটে ‘সতিন’ হিসেবে আলোচনার জন্ম দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

ভিডিও, দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ: ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

১০

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

১১

খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের

১২

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

১৩

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

১৪

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের অনলাইন ভোটগ্রহণ শুরু

১৫

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

১৬

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

১৭

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

১৮

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

১৯

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

২০
X