মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

ঘনিষ্ঠ দৃশ্যে খুশি নন ইমরান হাশমির স্ত্রী

ইমরান হাশমি। ছবি : সংগৃহীত
ইমরান হাশমি। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি তার একের পর এক হিট সিনেমা যেমন— ‘মার্ডার’, ‘জহর’, ‘জান্নাত’, ‘গ্যাংস্টার’, ‘আক্সার’, ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস’-এর মাধ্যমে নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। তবে তার নামের সঙ্গে সবচেয়ে বেশি যে তকমাটি জুড়ে গেছে, তা হলো ‘কিসার কিং’।

এই প্রসঙ্গে একটি পুরোনো সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেন, “আমি এটা বুঝে গেছি যে ‘সিরিয়াল কিসার’ তকমাটা এখন আমার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে, তা নিয়ে আর তর্ক করার কোনো মানে হয় না।” তিনি আরও একটি মজার অভিজ্ঞতা শেয়ার করেন ‘তুম মিলে’ ছবির শুটিংয়ের সময়কার। ইমরান জানান, একটি দৃশ্যে তিনি এবং সোহা আলি খান ছিলেন, যেখানে সাধারণত তার ছবিতে চুম্বনের দৃশ্য থাকে। তবে এই দৃশ্যে তা ছিল না। তখনই পাশের একজন দর্শক মন্তব্য করে বসেন, ‘ইমরান হাশমি কি এই ছবিতে অসুস্থ ছিল?’

ইমরানের মতে, ঠিক যেমন দর্শকরা সালমান খানের শার্ট খোলার দৃশ্য দেখতে না পেলে প্রতারিত বোধ করেন, তেমনি তার ক্ষেত্রেও এই ‘চুম্বন দৃশ্য’ যেন দর্শকদের প্রত্যাশার অংশ হয়ে গিয়েছিল। তবে তিনি এটাকে কোনো সমস্যা হিসেবে দেখেন না। বরং অভিনেতার কথায়, ‘এটা তো খারাপ কিছু নয়! বরং শার্ট খুলে অভিনয়ের চেয়ে এটা অনেক বেশি মজার।’

পর্দার এই ইমেজ নিয়ে পরিবারের প্রতিক্রিয়া কেমন, এই প্রশ্নের উত্তরে ইমরান হাশমি গণমাধ্যমে জানান, ‘আমার স্ত্রী আর বাবা এতে সব সময় খুশি হন না, বিশেষ করে যখন ঘনিষ্ঠ দৃশ্য থাকে।’ তবে তিনি যোগ করেন, ‘কিন্তু ওরা জানে— এই পেশাগত সিদ্ধান্তটাই আমার ক্যারিয়ারকে বড় করেছে। হয়তো পছন্দ করে না, কিন্তু মেনে নিয়েছে।’

যদিও ‘কিসার কিং’ তকমাটি এখনও তার সঙ্গে রয়ে গেছে, সম্প্রতি ইমরান হাশমিকে ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে দেখা গেছে। তিনি সচেতনভাবে নিজের কাজ এবং চরিত্র নির্বাচন করে বলিউডে এগিয়ে চলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১১

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১২

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৪

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৫

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৬

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৭

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৮

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৯

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

২০
X