বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

অমিতাভ বচ্চনের শুভকামনা পেল শাকিবের ‘প্রিন্স’

অমিতাভ বচ্চনের শুভকামনা পেল শাকিবের ‘প্রিন্স’। ছবি : সংগৃহীত
অমিতাভ বচ্চনের শুভকামনা পেল শাকিবের ‘প্রিন্স’। ছবি : সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের শুভকামনা পেল ঢাকার মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা। শনিবার রাতে মুম্বাইতে প্রিন্সের ডিওপি অমিত রায়ের মাধ্যমে বিগ-বি’র সাক্ষাৎ পান প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতান। সিনেমা প্রসঙ্গে জানতেই অমিতাভ বচ্চন শুভকামনা জানান।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে প্রিন্স। আগামী ঈতুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। ডিসেম্বরের শুরুতে হবে শুরু। এর আগে প্রি-প্রডাকশনের কাজে মুম্বাই রয়েছে পরিচালক ও প্রযোজক।

সেখানেই মূলত অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাতের সুযোগ আসে। এক ফেসবুক পোস্টে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের তরফ থেকে জানানো হয়েছে, সম্মানের মুহূর্ত! ‘প্রিন্স’ টিম মুম্বাইয়ে কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সাথে দেখা করার সৌভাগ্য অর্জন করেছে। ভারতীয় চলচ্চিত্রের শাহেনশাহ ছবিটির জন্য তার আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিগ বি।

অমিভাত বচ্চনের সঙ্গে ‘প্রিন্স’ পরিচালক ও প্রযোজককে দেখে অনেকে চমকে উঠেছেন। সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ে।

মুম্বাই থেকে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘অমিতাভ বচ্চন স্যার একটি শুটিংয়ে ছিলেন। তার মধ্যে অমিত দাদার সঙ্গে আমরা গিয়েছিলাম। বাংলা সিনেমায় আমরা অনেক বড় কিছু করতে যাচ্ছি জানতে পেরে ভীষণ খুশি হয়েছেন, এমনকি শাকিব ভাই সম্পর্কেও জেনেছেন। আমাদের সঙ্গে বাংলাতেও কথা বলেছেন। তার অতি মূল্যবান সময় থেকে কিছু সময় আমরা পেয়ে অনেক গর্বিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X