বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০২:১৪ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেম করছেন ধানুশ-ম্রুণাল!

ম্রুণাল ঠাকুর ও ধানুশ । ছবি : সংগৃহীত
ম্রুণাল ঠাকুর ও ধানুশ । ছবি : সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার ধানুশের জীবন যেন এখন রোমাঞ্চকর এক গল্প। একদিকে ১৮ বছরের সংসারের ইতি, অন্যদিকে নতুন প্রেমের গুঞ্জন। সদ্য সাবেক স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর এবার ‘সীতা রমম’ খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠতায় সরগরম সোশ্যাল মিডিয়া।

গত বছরের ২৭ নভেম্বর ধানুশ ও ঐশ্বরিয়ার বিচ্ছেদের আবেদন আদালত মঞ্জুর করার পর থেকেই একা রয়েছেন ‘রাঞ্ঝনা’ খ্যাত এই অভিনেতা। তবে একা থাকলেও একঘেয়ে নয় তার জীবন। বরং এখন নতুন করে আলোচনায় এসেছেন বলি ও টলিউডের উঠতি তারকা ম্রুণাল ঠাকুরকে ঘিরে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ম্রুণালের জন্মদিনের পার্টিতে ধানুশের উপস্থিতি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওতে দুজনকে হাত ধরে কথা বলতে দেখা গেছে। শুধু তাই নয়, ম্রুণাল অভিনীত ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন ধানুশ। সেখানে দুজনের আলিঙ্গন আরও উস্কে দিয়েছে প্রেমের জল্পনা। গুঞ্জন আছে, ধানুশের সঙ্গে ম্রুণালের প্রথম পরিচয় করিয়ে দেন কৃতি স্যানন।

জানা যায়, আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক ম্যায়’ ছবিতে কৃতির সঙ্গে ধানুশ কাজ করলেও, প্রাথমিকভাবে সেই ছবিতে ম্রুণালেরই থাকার কথা ছিল। তবে শেষমেশ ম্রুণাল ছবিটি করেননি, তবুও সম্পর্কটা জমে গেছে।

যদিও ধানুশ কিংবা ম্রুণাল কেউই এই প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি। তবে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়া, পার্টি থেকে প্রিমিয়ার, সব মিলিয়ে বলি-টালিউড দুই ইন্ডাস্ট্রিতেই এখন ধানুশ-ম্রুণাল জুটি নিয়েই গুঞ্জন তুঙ্গে।

রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয়েছিল ধানুশের। তাদের দুই সন্তান রয়েছে যাত্রা ও লিঙ্গা। একসময় এই দম্পতি একসঙ্গে সিনেমাও করেছেন। ‘থ্রি’ সিনেমার ‘কলাভেরি ডি’ গান ছিল সেই সময়ের সুপারহিট একটি গান। তবে সময়ের স্রোতে সম্পর্ক এখন গড়িয়েছে বিচ্ছেদের মোড়ে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X