বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান কবে থেকে শুরু?

রাঘব-পরিণীতি। ছবি : সংগৃহীত
রাঘব-পরিণীতি। ছবি : সংগৃহীত

বলিউডের বহুল চর্চিত বিষয় এখন রাঘব-পরিণীতির বিয়ে। আগামী ২৫ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। তবে, কোথায় বসছে তাদের বিয়ের আসর, কারা আমন্ত্রিত হবেন, কবে থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হবে এটা নিয়ে এখন চলছে জল্পনা। সিড-কিয়ারার পর বলিউডের অন্যতম প্রতীক্ষিত বিয়ে এটি। সেই সঙ্গে এই বিয়ে বিনোদন ও রাজনীতির জগতের মেলবন্ধনও বটে।

বিয়ের অনুষ্ঠানের জন্য এতদিন শোনা যাচ্ছিল, উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’ হোটেলটিকেই চূড়ান্ত করেছেন রাঘব-পরিণীতি। তবে, এবার আরও একটি হোটেলের নাম উঠে এসেছে। সেটিও উদয়পুরেরই ‘দ্য লীলা প্যালেস’। অর্থাৎ একটি নয়, দুটি হোটেলে চলছে রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি।

জানা গেছে, অনুষ্ঠানে অতিথি তালিকায় থাকছেন ২০০ জন। বিনোদন ও রাজনীতি, দুই জগতের লোকেরাই নিমন্ত্রিত থাকছেন তাদের বিয়েতে। তাদের অতিথি তালিকায় বেশির ভাগ মানুষই ভিআইপি। তাই নিরাপত্তার দিকে রয়েছে বাড়তি নজরদারি। রাঘব-পরিণীতির বিয়েতে উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কনেপক্ষের পক্ষে থাকবেন অভিনেত্রীর বোন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। তবে বলিউড থেকে কারা আসছেন, তা এখনো চূড়ান্ত হয়নি বলেই শোনা যাচ্ছে।

১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। হলদি, মেহেন্দি, সঙ্গীত হবে ১৭ থেকে ২৩ তারিখের মধ্যে। বিয়ের অনুষ্ঠান শেষ হবে ২৪ তারিখ। বিয়ে হবে একেবারে পঞ্জাবি রীতিনীতি মেনেই। এক কথায়, সপ্তাহভর রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান।

রাঘবের জন্ম দিল্লিতেই। সেখানেই বেড়ে উঠেছেন তিনি। তার বেশিরভাগ আত্মীয়-পরিজন রাজধানীর বাসিন্দা। তাই দিল্লিতে একটি রিসেপশন পার্টি থাকছেই। তবে খাস দিল্লিতে নয়, গুরুগ্রামের বিলাসবহুল হোটেল ‘দ্য লীলা অ্যাম্বিয়েন্স’-এ হতে চলেছে সেই আয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X