বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষোভ ঝাড়লেন আমিশা

আমিশা প্যাটেল। ছবি : সংগৃহীত
আমিশা প্যাটেল। ছবি : সংগৃহীত

চার বছরের বেশি সময় ধরে বড় পর্দায় মুখ দেখা যায়নি বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের। অভিনয়ে অনিয়মিত হওয়ায় মনে কিছু ক্ষোভ জমেছে তার। বলিউডের বড় বড় প্রজেক্টে ডাক না পাওয়ায় আক্ষেপ ঝেড়েছেন এ অভিনেত্রী। জানিয়েছেন, তার গডফাদার থাকলে সিনেমা না চললেও বলিউডের বড় প্রজেক্টে ডাক পেতেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা প্যাটেল জানান, পরিবারের কেউ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয়, এমন মেয়েরা সিনেমায় এলে তাদের টার্গেট করা হয়। বলেছেন, ‘আমি ফিল্ম ফেটারনিটির অংশ হলে, এখানে জন্মে এখানেই বড় হলে এবং আমার যদি গডফাদার থাকত, তাহলে সিনেমা না চললেও বলিউডের সবচেয়ে বড় প্রজেক্টে ডাক পেতাম।’ অবশ্য চার বছর পর হলেও এবার ‘গদর টু’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন আমিশা। গত মাসে ভারতের সাড়ে তিন হাজার পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। ফিল্মটি দারুণ সাড়া ফেলেছে বক্স অফিসে। জি স্টুডিও প্রযোজিত এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল ও আমিশা প্যাটেল।

৮০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন গৌরব চোপড়া, মীর সরওয়ার, লাভ সিনহা, রোহিত চৌধুরী প্রমুখ।

২০০০ সালে বলিউডে পা রাখেন আমিশা। কিন্তু ২০০৩ সালের পর বক্স অফিসে সেই অর্থে সাফল্যের মুখ দেখেনি তার অভিনীত সিনেমা। মাঝখানে একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন। নিজে প্রযোজনা সংস্থাও খুলেছিলেন। তবে তার এসব ‘ব্যর্থতা’র তকমা মুছে দিয়েছে ‘গদর টু’ সিনেমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১০

ইসলামে পিতার সম্মান

১১

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১২

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৩

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৪

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৫

সুখবর দিলেন সামান্থা

১৬

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৯

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

২০
X