বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘রাগিনী এমএমএস থ্রি’ সিনেমায় তামান্না ভাটিয়া (রিপিট)

‘রাগিনী এমএমএস থ্রি’ সিনেমায় তামান্না ভাটিয়া (রিপিট)

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ তামান্না ভাটিয়া। এবার তাকে দেখা যাবে রাগিনী ‘এমএমএস থ্রি’ সিনেমায়। ‘রাগিনী এমএমএস’র দ্বিতীয় কিস্তিতে দেখা মিলেছিল সানি লিওনের। এবার প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’-এর কাজ। সেখানে অভিনয় করবেন তামান্না।

ভারতীয় গণমাধ্যমের খবর, দীর্ঘদিন ধরেই ‘রাগিনী এমএমএস থ্রি’ নির্মাণের পরিকল্পনা করছিলেন একতা কাপুর। অবশেষে চলতি বছর গল্প পছন্দ হওয়াতে সিনেমাটি নির্মাণে হাত দিচ্ছেন তিনি। আগের দুই কিস্তির মতো এবারও ভৌতিক আবহে উষ্ণতা ছড়াবে সিনেমাটি।

বলে রাখা ভালো, ২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা ‘রাগিনী এমএমএস’। এরপর ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস ২’। যেটি সেসময় তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। সূত্র বলছে, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। সিনেমাটি ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন!

এর আগে তামান্না ভাটিয়া এ ধরনের ভৌতিক-ইরোটিক ঘরানার সিনেমায় অভিনয় করেননি। ফলে সিনেমাটি বাড়তি আকর্ষণ হয়েই থাকবে দর্শকের কাছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X