কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকাকে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃত্বিক, নেবেন কত রুপি?

হৃত্বিক রোশন ও সাবা আজাদ। ছবি : সংগৃহীত
হৃত্বিক রোশন ও সাবা আজাদ। ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন প্রায় তিন বছর ধরে সম্পর্কে আছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে। এবার আলোচনায় এসেছে তাদের সম্পর্কের নতুন দিক। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রেমিকার কাছেই নিজের সমুদ্রমুখী ফ্ল্যাট ভাড়া দিয়েছেন হৃত্বিক।

মুম্বাইয়ের বহুতল ভবন ‘মান্নাত অ্যাপার্টমেন্ট’-এর ১৫ তলায় অবস্থিত ফ্ল্যাটটি এক বছরের জন্য ভাড়া নিয়েছেন সাবা। তবে প্রেমিকের বাড়ি বলেই যে বিনা ভাড়ায় থাকবেন, এমন নয়। বরং প্রতি মাসে ৭৫ হাজার রুপি করে ভাড়া গুনতে হবে তাকে।

প্রায় ১,১০০ বর্গফুট আয়তনের তিন রুমের ফ্ল্যাটটিতে রয়েছে আধুনিক ইন্টেরিয়র, সমুদ্রমুখী বারান্দা এবং বিলাসবহুল সব সুযোগ-সুবিধা। যদিও ওই এলাকায় সমপর্যায়ের ফ্ল্যাটের ভাড়া সাধারণত ২ লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ প্রেমিকাকে অনেক কম ভাড়াতেই ফ্ল্যাটটি দিয়েছেন হৃত্বিক।

হৃত্বিক ও সাবার বয়সের ফারাকও আলোচনায় থাকে প্রায়ই। হৃত্বিক পঞ্চাশের কোঠায় পৌঁছালেও সাবার বয়স ৩৮। তবে এই সম্পর্ক ঘিরে বিতর্ক এড়িয়ে চলেন দুজনই। খ্যাতনামা তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে রাতারাতি আলোচনায় আসেন সাবা আজাদ। যদিও অভিনয়ের পাশাপাশি তার পারিবারিক শেকড় গভীরভাবে যুক্ত নাট্যচর্চার সঙ্গে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১১

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৩

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৪

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৫

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৬

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৭

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৮

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৯

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

২০
X