বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার প্রশংসায় হৃত্বিক

হৃতিক রোশন ও সাবা । ছবি : সংগৃহীত
হৃতিক রোশন ও সাবা । ছবি : সংগৃহীত

হৃত্বিক রোশন যে তার প্রেমিকাকে কখনো লুকোচুরি করতে চান না, তা আবারও স্পষ্ট হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সংস অফ প্যারাডাইস’-এ সাবার অভিনয় ভক্তদের যেমন মুগ্ধ করেছে, তেমনি সেই সিনেমায় মুগ্ধ হয়ে হৃতিক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রেমিকা সাবার কিছু ঝকঝকে মুহূর্ত। শুধু প্রেমময় মুহূর্তই নয়, তিনি সাবাকে অভূতপূর্ব শিল্পী এবং কঠোর পরিশ্রমী হিসেবে আখ্যায়িত করতেও পিছপা হননি।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, মুক্তির আগেই নাকি সাবার অভিনয় দেখে নিয়েছিলেন হৃতিক। তখন থেকেই ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন প্রেমিকার প্রতি।

এ বিষয়ে অভিনেতা লিখেছেন, ‘সংস অফ প্যারাডাইস’-এর সঙ্গে যুক্ত প্রযোজক, টেকনিশিয়ান এবং শিল্পীদের কাছ থেকে আমি যে পরিমাণ প্রশংসা পাচ্ছি, তা সত্যিই মন ছুঁয়ে যাচ্ছে। আমি বেশ কয়েক মাস আগে এই ছবিটি এডিট চলাকালীন সময়ে দেখেছিলাম। আমার মনে আছে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম একঝলকে। ওর অভিনয় আমার মন ভরিয়ে দিয়েছে। বিশেষ করে জেবার চরিত্রের জন্য আমি গর্বিত। এখন ছবিটি সর্বত্র যে পরিমাণ প্রশংসা পাচ্ছে, তা মহাবিশ্বের প্রতি আমার বিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে বলা চলে। সাবা তোমার সব স্বপ্নপূরণ হোক। তুমি একজন অসাধারণ শিল্পী। যে মাস্টারপিস তৈরি করেছ, তার জন্য তুমি সত্যিই প্রশংসার যোগ্য।’

শুধু তাই নয়, হৃতিককে দেখা গিয়েছে সাবার কেরিয়ার তৈরির ক্ষেত্রে সংগ্রামের কথাও তুলে ধরতে। অভিনেত্রীকে উল্লেখ্য করে তিনি আরও লিখেছেন, ‘আমি তোমার সংগ্রাম, তোমার অসহায় অবস্থা, তোমার হতাশা, তোমার যন্ত্রণা দেখেছি। তুমি সত্যিই ভালো সুযোগ পাওয়ার যোগ্য। তোমার অনেক প্রতিভা রয়েছে। সেই কারণেই হয়তো আজ আমি এত খুশি। তুমি তোমার প্রাপ্য সবকিছু পাচ্ছ।’

দানিশ রেনজুর পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটিতে সাবার পাশাপাশি অভিনয় করেছেন, সোনি রাজদান, জৈন খান দুররানি, শিবা চাড্ডা, তারুক রায়না, শিশির শর্মাসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X