রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দীপাবলির আগে ভারতে স্বর্ণ চোরাচালানের হিড়িক, রেকর্ড দাম কালোবাজারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে আসন্ন ধনতেরাস ও দীপাবলি উৎসবের আগে হু হু করে বেড়ে গেছে স্বর্ণ চোরাচালান। সরকারি ও শিল্প খাতের কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স।

স্বর্ণের রেকর্ড মূল্য ও সরবরাহ সংকট এই প্রবণতাকে আরও উসকে দিয়েছে বলে তারা জানাচ্ছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ক্রেতা দেশ ভারতে গত বছর সরকার আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশে নামানোর পর চোরাচালান কিছুটা কমেছিল। তবে সম্প্রতি কয়েক সপ্তাহে তা আবার বেড়েছে। দেশটির শুল্ক দপ্তর ও রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরই)। দেশজুড়ে একাধিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের নানা প্রচেষ্টা আটকে দেওয়া হচ্ছে।

চেন্নাইয়ের এক বুলিয়ন ব্যবসায়ী রয়টার্সকে বলেন, ‘আগে ভারতে স্বর্ণ এনে বিক্রি করতে ঝুঁকি ও সময় দুই-ই লাগত। কিন্তু আসন্ন উৎসব উপলক্ষে চাহিদা বেড়েছে। আর সরবরাহ কম থাকায় পাচারকারীরা কয়েক ঘণ্টার মধ্যেই তা বিক্রি করে ফেলতে পারছে।’

ভারতে অক্টোবর-নভেম্বর মাসে ধনতেরাস ও দীপাবলি উৎসবকে ঘিরে স্বর্ণ কেনাবেচার মৌসুম জমে ওঠে। এই সময়ে স্বর্ণ কেনা শুভ বলে মনে করা হয়।

এদিকে বৃহস্পতিবার ভারতে স্বর্ণের দাম ১০ গ্রামে ১ লাখ ২৮ হাজার ৩৯৫ রুপির নতুন রেকর্ড স্পর্শ করেছে। এর ফলে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ স্থানীয় বিক্রয় কর ফাঁকি দিয়ে এই দামে ১ কেজি স্বর্ণ বিক্রি করে কালোবাজারিরা সর্বনিম্ন ১১ লাখ ৫০ হাজার রুপি লাভ করতে পারছেন।

মুম্বাইয়ের এক জ্যেষ্ঠ স্বর্ণ ব্যবসায়ী বলেন, ‘স্বর্ণের দাম যত বাড়ছে, পাচারকারীদের লাভও তত বাড়ছে। এখন তাদের জন্য এটা ভয়ংকরভাবে লোভনীয় এক ব্যবসা।’

গত জুলাইয়ে যখন আমদানি শুল্ক কমানো হয়েছিল, তখন পাচারকারীদের প্রতি কেজিতে লাভ নেমে এসেছিল ৬ লাখ ৩০ হাজার রুপিতে। কিন্তু এখন বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার হিড়িক পড়ায় বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে।

কলকাতার এক জুয়েলারি বিক্রেতা বলেন, ‘ব্যাংকগুলো এখন পুরো চাহিদা মেটাতে পারছে না। ফলে তারা সীমিত সরবরাহের ওপর বিপুল প্রিমিয়াম নিচ্ছে।’

দেশজুড়ে এই সপ্তাহে ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি আউন্সে ২৫ ডলার পর্যন্ত প্রিমিয়াম নিচ্ছেন—যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে (যা মার্চে শেষ হয়েছে) ভারতীয় সংস্থাগুলো ৩,০০৫টি স্বর্ণ চোরাচালান মামলা রেকর্ড করেছে এবং ২.৬ মেট্রিক টন স্বর্ণ জব্দ করেছে।

বিশ্লেষকদের মতে, দীপাবলি পর্যন্ত এই চোরাচালানের প্রবণতা আরও বাড়তে পারে, কারণ উৎসবের মৌসুমে ভারতীয়দের কাছে স্বর্ণ এখনো শুধু গয়না নয়—অর্থনৈতিক নিরাপত্তার প্রতীক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X