বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

মা হতে চান জাহ্নবী 

জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত
জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত

বলিউডে একের পর এক নতুন খবর নিয়ে হাজির হচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। প্রযোজক-অভিনেতা বনি কাপুরের মেয়ে হলেও নিজের অভিনয় প্রতিভায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যখন তিনি আলোচনায়, ঠিক তখনই চমক দিলেন নতুন খবরে। খোলাখুলি জানালেন, ভবিষ্যতে তিনি হতে চান তিন সন্তানের মা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে অতিথি হিসেবে উপস্থিত হন জাহ্নবী কাপুর। সেখানেই মাতৃত্ব নিয়ে কথা বলেন জাহ্নবী।

সেখানে ৩ সন্তানের জননী হওয়ার কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “আমার মনে হয়, ৩টি সন্তান থাকা ভালো। প্রথমত, ৩ আমার জন্য লাকি নম্বর। দ্বিতীয়ত, সবসময় ২ জনের মধ্যে ঝগড়া হয়। এমন পরিস্থিতিতে একজনের সমর্থন প্রয়োজন। বোন হোক বা ভাই (তৃতীয় সন্তান), সে যেই হোক না কেন, সে দুই নৌকায় পা দিয়ে চলবে। দুজনেই সমর্থন পাবে। আমি খুব ভেবেচিন্তে এই পরিকল্পনা করেছি।'

অন্ধ্রপ্রদেশে বিয়ে করতে চান জাহ্নবী কাপুর। এর আগে অন্য এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর বলেছিলেন, ‘আমি তিরুমালা তিরুপতিতে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে থাকতে চাই। আমরা রোজ কলাপাতায় খাবার খাব আর গোবিন্দের নাম জপ করব। আমার চুলে মোগরা (জুঁইয়ের মালা) থাকবে এবং আমি মণি রত্নমের গান শুনব। আমি আমার স্বামীর মাথায় তেল মালিশ করে দেব।’

তিরুপতির সঙ্গে জাহ্নবী কাপুরের বিশেষ সম্পর্ক রয়েছে। প্রতি বছর শ্রীদেবীর জন্মবার্ষিকীতে সেখানে যান জাহ্নবী। ছোটবেলায় মায়ের হাত ধরে তিরুপতি যেতেন জাহ্নবী আর এখন তার সঙ্গে থাকেন প্রেমিক শিখর পাহাড়িয়া। বিয়ের বিষয়ে এখনো কোনো পরিকল্পনার কথা জানাননি এই যুগল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X