বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

সুমনার গাড়ি ঘিরে বিক্ষোভ

সুমনা চক্রবর্তী। ছবি : সংগৃহীত
সুমনা চক্রবর্তী। ছবি : সংগৃহীত

টেলিভিশনের জনপ্রিয় কমেডি অভিনেত্রী সুমনা চক্রবর্তী, যিনি কপিল শর্মার শোতে অনস্ক্রিন স্ত্রী চরিত্রে সবচেয়ে বেশি পরিচিত, সম্প্রতি দক্ষিণ মুম্বাইয়ে মারাঠা কোটা আন্দোলনের সময় এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

ঘটনাটি ঘটে রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে। কোলাবা থেকে কেল্লা যাওয়ার পথে হঠাৎই বিক্ষোভকারীদের ভিড়ে আটকে যায় সুমনার গাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, যদিও পরে পোস্টটি মুছে দেন।

অভিনেত্রীর বর্ণনা অনুযায়ী, প্রথমে কয়েকজন আন্দোলনকারী তার গাড়ির বনেটে ধাক্কা দেয়। এরপর হাসতে হাসতে গাড়ির সঙ্গে শরীর ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে কিছু লোক ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিতে দিতে গাড়ির জানালায় ধাক্কা মারতে থাকে। কিছুক্ষণ পর একই ঘটনার পুনরাবৃত্তি হয়।

সুমনা জানান, দক্ষিণ মুম্বাইয়ের পরিচিত রাস্তায় তিনি আগে কখনো এতটা অসুরক্ষিত বোধ করেননি। আশপাশে পুলিশ থাকলেও তারা কোনো উদ্যোগ নেয়নি, বরং অলসভাবে আড্ডা দিচ্ছিলেন।

তার ভাষায় ‘সেদিন রাস্তাগুলো ভরে ছিল কলার খোসা, প্লাস্টিক বোতল আর নানা আবর্জনায়। নাগরিক অধিকারের সম্পূর্ণ উপহাস হয়েছে সেখানে।’

অভিনেত্রী আরও জানান, সঙ্গে একজন পুরুষ বন্ধু থাকায় খানিকটা সাহস পেয়েছিলেন। তবে একা হলে হয়তো পরিস্থিতি আরও ভয়ের হতো। শুরুতে তিনি ঘটনাটি মোবাইলে ধারণ করার চেষ্টা করলেও পরে বিরত থাকেন।

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় সুমনা লেখেন ‘যা ঘটেছে তা শান্তিপূর্ণ আন্দোলনের নামে প্রহসন। এমনটা চলতে থাকলে আইনশৃঙ্খলা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়তে পারে। আমাদের নিজের শহরে নিরাপদ বোধ করার অধিকার আমাদের প্রাপ্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X