বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সংসার ভাঙছে মোনালির, গুঞ্জন নাকি সত্যি?

মোনালি ঠাকুর । ছবি : সংগৃহীত
মোনালি ঠাকুর । ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের বিবাহ বিচ্ছেদের খবর ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও তিনি নিজে এখনো মুখ খুলেননি, কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শেয়ার করা একটি রহস্যময় পোস্ট যেন সব ধোঁয়াশার মাঝে নতুন করে উত্তেজনা ছড়াল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গোপনে বিয়ে করেছিলেন মোনালি ঠাকুর। বিয়ের ৩ বছর পর্যন্ত কেউ জানতেই পারেননি মোনালি বিয়ে করেছেন। পরে জানা যায়, সুইজারল্যান্ডের মাইক রিখটার নামে একজনের সঙ্গে ঘর করেছেন তিনি। কিন্তু তারপর শুরু হয় সমস্যা। কাজের জন্য দুজন দুই দেশে। এখন কী তাহলে ডিভোর্স?

যদিও এতোদিন এই বিষয়ে নিয়ে কোনো বিবৃতি দেননি তিনি। এমনকি কোনো রকম পোস্টও করেননি। তবে এই ডিভোর্স গুঞ্জনের মধ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এমন একটি পোস্ট করে বসলেন যা এই বার্তা যেন আরও কিছুটা স্পষ্ট করল এবং আরও জটিল হলো পরিস্থিতি।

গত ৮ সেপ্টেম্বর, মোনালি ঠাকুর ‘দ্য রিজন’ শিরোনামে একটি ভুতুড়ে ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন। এটি তার ‘এক বার ফির’ গানের মিউজিক ভিডিওর একটি ঝলক। ভিডিওতে তাকে এমন মর্মান্তিক দৃশ্যে দেখা যাচ্ছে যা মানসিক এবং শারীরিক নির্যাতনের ছবি তুলে ধরেছে, যার মধ্যে শ্বাসরোধের মুহূর্তও রয়েছে।

মোনালি গানটিকে তার সবচেয়ে ব্যক্তিগত বলে বর্ণনা করেছেন। যদিও তিনি তার ব্যক্তিগত জীবনের সঙ্গে এই ছবিগুলোর কোনও যোগ নেই বলে বারবার তিনি ব্যাখ্যা দিয়েছেন।

এদিকে মোনালি এবং মাইকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এই কয়েক বছরে তাদের মধ্যে অনেক কিছু বদলে গিয়েছে; এখন আর কেউ তাদের দম্পতি হিসেবে কথা বলে না। যেহেতু দুজনে অনেকটা দূরে থাকেন তাই বিয়েতে এমন সমস্যা তৈরি হয়েছে বলে মতো অনেকের।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X