বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সংসার ভাঙল মোনালি ঠাকুরের

মোনালি ঠাকুর ও মাইক রিচটার। ছবি : সংগৃহীত
মোনালি ঠাকুর ও মাইক রিচটার। ছবি : সংগৃহীত

শোবিজ তারকাদের প্রেম কিংবা দাম্পত্য জীবন যেন তাসের ঘরের মতো ভেঙে যেতে সময় লাগে না। ভালোবেসে বিয়ে করেও কয়েক বছর না যেতেই শোনা যায় বিচ্ছেদের খবর। সেই তালিকায় নাম লিখিয়েছেন ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরও। চুপিসারে বিদেশি প্রেমিককে বিয়ে করেও যেন টেকাতে পারলেন না সেই সংসার।

করোনা মহামারির সময় মোনালি ঘোষণা দিয়েছিলেন তিন বছর আগেই বিয়ে করেছেন তিনি। তার স্বামী মাইক রিচটার হলেন একজন সুইজারল্যান্ডের রেস্তোরাঁর মালিক। এতদিন বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন দুজন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর মোনালির মায়ের মৃত্যু সময় থেকেই দুজনের মধ্যে ফাটল স্পষ্ট হয়ে ওঠে। মোনালি তার স্বামী মাইকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। লং ডিসটেন্স বিয়ের কারণে তাদের দাম্পত্য জীবনে দূরত্ব চলে এসেছে, আর যে কারণে দুজনেআলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এরই মধ্যে গায়িকা ইনস্টাগ্রামে তার স্বামী মাইককে আনফলো করে দিয়েছেন। দুজনের মধ্যে এখন কথাবার্তাও হয় না। খুব শিগগির তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এই দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, কয়েক বছরে তাদের সম্পর্কে অনেক পরিবর্তন হয়েছে। দম্পতি হিসেবে এখন আর কেউ তাদের নিয়ে কথা বলে না। দুজনের একসঙ্গে হওয়ারও আর সম্ভাবনা নেই।

২০২০ সালে মোনালি জানান, একটি ট্রিপে ঘুরতে গিয়ে মাইকের সঙ্গে পরিচয় হয় তার। সেখান থেকেই প্রেম, এরপর বিয়ে। তবে সেই বিয়ে টিকল না খুব বেশি দিন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১০

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১১

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১২

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৩

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৪

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৫

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৭

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৮

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৯

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

২০
X