বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

আমির-সালমানকে নিয়ে কটাক্ষ করলেন হৃতিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউডে ফের শুরু হলো তুমুল বিতর্কের ঝড়। পুরোনো এক টক শো ক্লিপ ঘিরে ফের আলোচনায় হৃতিক রোশন। জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ আমির খান ও সালমান খানের উচ্চতা নিয়ে করা তার রসিক মন্তব্য আবারও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ হৃতিকের রসবোধে মুগ্ধ হলেও, অন্যরা সমালোচনায় সরব।

জানা যায়, ২০০৪ সালে শুরু হওয়া এই শোর দ্বিতীয় সিজনে হৃতিক রোশন এবং প্রিয়াঙ্কা চোপড়া অতিথি হিসেবে এসেছিলেন। সেই পর্বের একটি অংশ সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে হৃতিক দুই শীর্ষ তারকার উচ্চতা নিয়ে মন্তব্য করেন, যা অনেকে ‘কটাক্ষ’ হিসেবে দেখছেন।

করণ জোহর তার জনপ্রিয় ‘র‍্যাপিড ফায়ার’ রাউন্ডে হৃতিককে জিজ্ঞেস করেন, ‘আমির খান না সালমান খান, কার সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী?’ এই প্রশ্নের জবাবে হৃতিক বলেন, ‘দুজনেরই তো একই উচ্চতা। যে কোনো একজন।’

এই অপ্রত্যাশিত উত্তরে প্রিয়াঙ্কা চোপড়া হাসিতে ফেটে পড়েন এবং করণ নিজেও বাকরুদ্ধ হয়ে যান। যদিও সেই মুহূর্তে এটি একটি হালকা রসিকতা হিসেবেই ধরা হয়েছিল; কিন্তু এখন সামাজিক মাধ্যমে এটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

হৃতিকের এই মন্তব্যকে অনেকে দুই সুপারস্টারকে উদ্দেশ্য করে করা ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন। ‘কফি উইথ করণ’-এর মতো একটি জনপ্রিয় মঞ্চে এমন মন্তব্য করা কতটা শোভনীয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X