স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরের জন্য চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফরের জন্য চমক রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন শাই হোপ। ১৮ অক্টোবর শুরু হবে দুই দলের মধ্যকার এই সিরিজ।

ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটার আকিম অগাস্ট। দলে ফিরেছন ভারতের বিপক্ষে আহমেদাবাদে টেস্টে অভিষিক্ত স্পিনার খারি পিয়েরেও। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস ও ব্যাটার আমির জাঙ্গুকে।

কবজির চোট এখনো পুরোপুরি না সারায় ওয়ানডে দলে জায়গা হয়নি অভিজ্ঞ এভিন লুইসের। তার পরিবর্তেই সুযোগ পেয়েছেন অগাস্ট। গত বছর ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা অলিক আথানেজেও ফিরেছেন দলে। ভারতের বিপক্ষে চোটের কারণে টেস্ট খেলতে না পারা শামার জোসেফ রয়েছেন দুই ফরম্যাটের দলেই।

এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি বলেন, ‘এই দল মাঠে নামবে জয়ের মানসিকতা ধরে রাখতে এবং দলীয় ঐক্য আরও দৃঢ় করতে। দীর্ঘ মেয়াদে সাফল্যের জন্য এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সফর আমাদের জন্য আরেকটি সুযোগ।’

১৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকায়। চট্টগ্রামে তিন টি-টোয়েন্টির প্রথমটি হবে ২৭ অক্টোবর। বাকি দুই ম্যাচ ২৯ ও ৩১ অক্টোবর।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১০

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১১

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১২

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৩

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৪

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৫

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৭

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৮

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৯

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

২০
X