মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘ঋণ শোধ করার আগেই ভাই দুনিয়া থেকে চলে গেল’

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত মোশাররফ হোসেন রনি। ছবি : কালবেলা
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত মোশাররফ হোসেন রনি। ছবি : কালবেলা

ছোট্ট একটি চায়ের দোকান চালাতেন রনি। টানাটানির সংসারে কিছুটা সচ্ছলতা আনতে দুই বছর আগে ধার করে ওমানে যান। তবে ঋণ পুরোপুরি শোধ করার আগেই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকটা দিশেহারা পরিবার। পরিবারে চলছে শোকের মাতম। লাশ দ্রুত দেশে ফেরত আনার পাশাপাশি পুনর্বাসনের দাবি তাদের।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটের দিকে ওমানের দুখুম সিদরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় রনি মোট আট বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজনই সন্দ্বীপ উপজেলার। তারা সাগরে মাছ ধরার কাজ করতেন। তবে ভাগ্যক্রমে বেঁচে যান গাড়ির চালক।

পারিবারিক সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন রনির বাড়ি সন্দ্বীপ উপজেলার পৌরসভা ৩নং ওয়ার্ডে। তারা পাঁচ ভাই ও চার বোন। রনি আড়াই বছর আগে বিয়ে করেন। একমাত্র ছেলে মোহাম্মদ ওসমান গণির বয়স দেড় বছর। দুই মাসের ছুটি কাটিয়ে ১ মাস ২১ দিন আগে ওমানে ফিরেছিলেন তিনি।

এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে স্তব্ধ হয়ে গেছেন বাবা৷ বারবার জ্ঞান হারাচ্ছেন মা। চিকিৎসক জানিয়েছেন স্ট্রোক করার ঝুঁকিতে আছেন তিনি।

মোশাররফ হোসেন রনির ভাই মোহাম্মদ জুয়েল কালবেলাকে বলেন, আমার ভাই বাড়িতে একটা চায়ের দোকান চালাত। দুই বছর আগে ঋণ করে ওমান যায়। এখনো পুরোপুরি টাকা শোধ হয়নি। আরও কিছু বাকি আছে। তার আগেই আমার ভাই দুনিয়া থেকে চলে গেল।

মোহাম্মদ জুয়েল আরও বলেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বাবা ও স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। পরিবারের সবার খোঁজখবর নিয়েছে।

লাশ দ্রুত দেশে আনার আকুতি জানিয়ে তিনি বলেন, আমাদের সব স্বপ্নই শেষ। আমরা ভাইয়ের লাশটা দেখতে চাই। সরকারের কাছে আবেদন যেন অতিদ্রুত আমার ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনে। পাশাপাশি পরিবারকে যেন পুনর্বাসন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X