বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

রাজবীর জওয়ান্দা। ছবি : সংগৃহীত
রাজবীর জওয়ান্দা। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা আর নেই। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই সংগীতশিল্পী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাবি সংগীত অঙ্গনে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর হিমাচলপ্রদেশে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন রাজবীর। দুর্ঘটনায় তার মাথা ও মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগে। সেদিনই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ভেন্টিলেশনে রাখা হয়।

হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ভেন্টিলেশন ও লাইফ সাপোর্টে থাকার পরও রাজবীরের অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও রক্ষা করা সম্ভব হয়নি তাকে।

পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া রাজবীর জওয়ান্দা সাম্প্রতিক বছরগুলোতে পাঞ্জাবি সংগীতজগতে নিজের স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন। তার গাওয়া গান ‘কালী জওয়ান্দে দি’, ‘মিট্টি দ্য বীর’, ‘শিকারি’সহ বেশ কয়েকটি গান তরুণ শ্রোতাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তিনি একাধারে ছিলেন গায়ক, গীতিকার ও মিউজিক ভিডিও মডেল।

রাজবীরের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। এক সাম্প্রতিক কনসার্টে মঞ্চ থেকেই তিনি রাজবীরের দ্রুত আরোগ্য কামনা করেছিলেন এবং অনুরাগীদের কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছিলেন।

দিলজিৎ বলেন, ‘রাজবীর অসাধারণ একজন মানুষ। সে কখনোই কোনো বিতর্কে জড়ায়নি, সবাইকে ভালোবাসত। দয়া করে তার জন্য প্রার্থনা করুন। আমরা যখন কারও জন্য আন্তরিকভাবে প্রার্থনা করি, ঈশ্বর সেই প্রার্থনা শোনেন।’

কিন্তু শেষ পর্যন্ত প্রার্থনাও ফেরাতে পারেনি এই তরুণ শিল্পীর নিয়তি। তার অকাল মৃত্যুতে পাঞ্জাবি সংগীত অঙ্গন হারাল এক উদীয়মান তারকা, যিনি সুরে ও সরলতায় জয় করেছিলেন অগণিত শ্রোতার মন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X