কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘানি টানা ষাটোর্ধ্ব দম্পতির পাশে তারেক রহমান

ঘানি টেনে ভরণপোষণ চালিয়ে আসছেন ষাটোর্ধ্ব এই দম্পতি। ইনসেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : কালবেলা
ঘানি টেনে ভরণপোষণ চালিয়ে আসছেন ষাটোর্ধ্ব এই দম্পতি। ইনসেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : কালবেলা

গরু ছাড়াই তিন যুগ ধরে বুক দিয়ে তেলের ঘানি টেনে জীবনযাপন করছেন ষাটোর্ধ্ব মোস্তাকিন দম্পতি। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের বাসিন্দা তারা। এই প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দৃষ্টিগোচর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর ওই বৃদ্ধ স্বামী-স্ত্রীর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, কালবেলা অনলাইনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট পত্রিকায় এই দম্পতির সংবাদ প্রকাশ হয়। এরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ায় এই হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-কে।

জানা গেছে, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার মোস্তাকিন-ছকিনা দম্পতির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে ২ অটোরিকশা ও তাদের প্রতিবন্ধী মেজো ছেলে শাহাজাহানের জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবেন।

এদিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মোস্তাকিন-ছকিনা দম্পতির সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টাবৃন্দ সদস্য সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন। পাশাপাশি বিশেষ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

দারিদ্র্য এবং অবহেলা জর্জরিত বৃদ্ধ মোস্তাকিন আলী কালবেলাকে বলেন, আমার মাথাগোজার ঠাঁইয়ের জায়গাটুকু ছাড়া আর কোনো ফসলের জমি নেই। চার বছর আগে আমার এই কঠিন জীবনযাপনের কথা পত্রপত্রিকায় প্রকাশ পেলে নীলফামারীর সদরের এক দানবীর ব্যক্তি তার খামার থেকে আমাকে একটি গরু দান করেছিলেন। দুই বছর লালনপালন করার পর একটি বাছুরও জন্মেছিল। আনন্দে আমার বুকটা ভরে উঠেছিল কিন্তু কপালে আমার সুখ সয় নাই। গাভীর দুধের বাটনে পচন ধরেছিল; বেহাল অবস্থা দেখে স্থানীয় কসাইয়ের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।

স্ত্রী ছকিনা কালবেলাকে বলেন, আমার এই বৃদ্ধ স্বামী জীবন বাঁচার তাগিদে প্রতিদিন সকালে এক অবর্ণনীয় ঘূর্ণায়মান জীবনযুদ্ধে নেমে হেঁটে গ্রামে গ্রামে সরিষা সংগ্রহের কাজে বের হয়ে যান। সরিষা সংগ্রহ শেষান্তে বাড়িতে ফিরে বিরামহীনভাবে তেলের ঘানি টানার কাজ করেন বিকেল ৩টা পর্যন্ত। এতে ৫ কেজি সরিষার দানা পিষে সোয়া লিটার তেল ও ৩ কেজির মতো খৈল বের করেন। এতে তার প্রতিদিন আয় আসে ৩০০ থেকে ৩৫০ টাকা। এতে খাওয়া তো দূরের কথা শরীরের ঘাম শুকাতে না শুকাতে তেল ও খৈল বিক্রির জন্য ছুটে যেতে হয় হাটবাজারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X