কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা

এনটিআরসিএর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
এনটিআরসিএর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্তদের যোগদান নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে সুপারিশপ্রাপ্তদের যোগদান করার তথ্য প্রতিষ্ঠান প্রধানদের টেলিটকের নির্ধারিত লিংকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনটিআরসিএ।

এতে বলা হয়, সেক্ষেত্রে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে Joining Status অপশনে প্রার্থী যোগদান করলে ‘Yes’ ক্লিক করতে।

প্রার্থী যোগদান না করলে Joining Status-এ ‘No’ ক্লিক করার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ এর আওতায় ১৯ আগস্ট সুপারিশপ্রাপ্তদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র দেবেন এবং নিয়োগপত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রার্থীকে যোগদান করতে বলা হয়।

প্রার্থী যোগদানের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে Joining Status অপশনে প্রার্থী যোগদান করলে ‘Yes’ ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে Joining Status-এ ‘No’ ক্লিক করে Reason-এর ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X