স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের টিকিট পেল যে ১৯ দেশ

১৯তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মিশর। ‍ছবি : সংগৃহীত
১৯তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মিশর। ‍ছবি : সংগৃহীত

বছর ঘুরলেই আবারও শুরু হবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এবারই প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে হবে বিশ্বকাপের আসর। এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ।

বিশ্বকাপের পরিসর বাড়ানোর ফলে প্রতিযোগিতার উত্তেজনা যেমন বেড়েছে, তেমনি নতুন নতুন দেশ নিজেদের ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছে। এখন পর্যন্ত ১৯টি দেশ বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। ২০২৬ বিশ্বকাপে থাকবে মোট ১৬টি ভেন্যু, যার মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩টি মেক্সিকোতে এবং ২টি কানাডায়। দর্শকসংখ্যা, সম্প্রচার অধিকার এবং বাণিজ্যিক দিক থেকে এটিই হতে যাচ্ছে ফিফার সবচেয়ে বড় আয়োজন।

বিশ্বকাপের বর্ধিত ফরম্যাটে প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল, এবং মোট গ্রুপ হবে ১২টি। বর্ধিত দলসংখ্যা নতুন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দুই-ই নিয়ে আসবে। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা—সব মহাদেশ থেকেই আসবে নতুন মুখ।

২০২৬ বিশ্বকাপে ১৯তম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মিশর। দলটির তারকা ফুটবলার মোহামেদ সালাহর দুর্দান্ত জোড়া গোলে জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের অংশগ্রহণ নিশ্চিত করে তারা। এবারসহ চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট পেল মিশর। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল তারা। এরপর ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে সুযোগ পেয়েছে। গত বিশ্বকাপে জায়গা না পেলেও এবার তারা ফিরছে বিশ্বমঞ্চে। ১৯তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করল মিশর। ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নেবে আরও ২৭টি দল।

বিশ্বকাপ নিশ্চিত করা ১৯ দল- কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক), আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান, মরক্কো, তিউনিসিয়া, মিশর ও নিউজিল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১০

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১১

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১২

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৩

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৪

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৫

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৬

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৭

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১৮

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৯

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২০
X