সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে নিজ মোটরসাইকেলের পাশে পড়ে ছিল মঞ্জুর মরদেহ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সিরাজগঞ্জ সদর উপজেলায় মঞ্জু মিয়া (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জু মিয়া একই ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, বুধবার রাত আড়াইটার দিকে ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে পাকা রাস্তার পাশে মঞ্জু মিয়াকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ভোররাতে গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাস্তার পাশে তার মোটরসাইকেল পাওয়া গেছে। কারা কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।

এ বিষয়ে সদর থানার ওসি মোখলেসুর রহমান বলেন, ‘জায়গাটা ঘনবসতি হওয়া সত্ত্বেও সেখানে এই হত্যাকাণ্ড হয়েছে। সবকিছু আমরা খতিয়ে দেখছি।’

এর আগে একই স্থানে ১০ বছরের ব্যবধানে এ নিয়ে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X