বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সাইফের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কারিনা

কারিনা কাপুর ও সাইফ আলি খান। ছবি : সংগৃহীত
কারিনা কাপুর ও সাইফ আলি খান। ছবি : সংগৃহীত

বেশ কয়েক বছর প্রেমের পর নবাব পুত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ‘কাপুর’কন্যা কারিনা। বিয়ের সময় তাদের বয়সের পার্থক্য থেকে ধর্ম নিয়ে নানা কথা শুনতে হয়। অবশেষে সাইফ আলি খানের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কারিনা কাপুর।

কারিনা কাপুরের সাথে ২০১২ সালে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলি খান। প্রথমে বিয়ে করেছিলেন অভিনেত্রী অমৃতা সিংকে। বয়সের তুলনায় সাইফের থেকে কিছুটা বড় ছিলেন অমৃতা। তারপর কারিনাকে বিয়ে করেন সাইফ আলি খান। সাইফের থেকে কারিনা কাপুর ১০ বছরের ছোট। বিয়ের সময় থেকেই বয়সের ফারাক এবং ভিন্ন ধর্মে গাঁটছড়া বাঁধা নিয়ে নানা কটাক্ষ শুনতে হয় দু’জনকে। বিয়ের প্রায় ১২ বছর পর এই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

কারিনা কাপুরের জন্ম ১৯৮০ সালের সেপ্টেম্বরে আর সাইফের জন্ম ১৯৭০ সালের আগস্টে। তাদের মাঝে বয়সের পার্থক্য নিয়ে কারিনা কাপুর বলেন, বয়স বাড়ার সাথে সাথে সাইফ যেন আরও বেশি সুন্দর হচ্ছেন। বয়সের এই তারতম্যের জন্য তিনি খুশি। বরং ভয় পাওয়ার কথা নাকি সাইফ আলি খানের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেন, আমার কাছে বয়সটা একেবারেই ভাবনার বিষয় নয়। সাইফ আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। কে বলবে ওর বয়স ৫৩। ওর থেকে ১০ বছরের ছোট বলে আমি খুশি। আসলে সাইফেরই খানিক চিন্তায় থাকা উচিত, আমার নয়। বয়স নয় বরং পারস্পরিক শ্রদ্ধাটাই আসল।

ধর্ম নিয়ে অভিনেত্রী বলেন, ধর্ম নিয়ে অনেক ধরনের আলোচনা হয় আমাদের মধ্যে। তবে এভাবেই তো এত বছর পেরিয়ে গেল। আমাদের সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা একে অপরের সঙ্গ ভালোবাসি। আসলে আমাদের সম্পর্কে ধর্ম কিংবা বয়সের মতো বিষয়গুলো কোনো প্রতিবন্ধকতা নয়।

উল্লেখ্য, বিয়ের চার বছর পর ২০১৬ সালের ২০ ডিসেম্বর কারিনার কোলজুড়ে আসে এক ফুটফুটে পুত্রসন্তান। সাইফ-কারিনা দম্পতি ছেলের নাম দেন তৈমুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X