বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফের কাছাকাছি অগস্ত্য-সুহানা

অগস্ত্য নন্দা ও সুহানা খান । ছবি : সংগৃহীত
অগস্ত্য নন্দা ও সুহানা খান । ছবি : সংগৃহীত

বলিউডের ঝলমলে দীপাবলি পার্টিতে এবার যেন ছড়িয়ে পড়ল এক অন্য রোমাঞ্চ। মণীশ মালহোত্রর বাড়ির আলো-আড়ম্বরের মধ্যেই নজর কেড়ে নিলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শাহরুখকন্যা সুহানা খান। একসঙ্গে হাসি, ফিসফিসে আলাপ আর ‘কজরা রে’-র তালে মেতে ওঠা এই তারকা-সন্তানদের দেখে চমকে উঠেছে নেটপাড়া। তাহলে কি ফের প্রেমে মজেছেন তারা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রতিবার দীপাবলির অনুষ্ঠানে অগস্ত্যকে দেখা যায় হয় মা শ্বেতা বচ্চনের সঙ্গে। অথবা তিনি হাজির হন দিদা জয়া বচ্চনের সঙ্গে। এ বার সেই রীতিতে পড়ল ছেদ। অন্য দিকে আরিয়ান খানের প্রথম সিরিজ় মুক্তি পাওয়ার পর থেকে মা গৌরী খান খানিক আড়ালে। মণীশের বাড়ির পার্টিতেও একাই গেলেন সুহানা। সেই পার্টিতেই অগস্ত্য ও সুহানাকে দেখা গিয়েছে কখনও ফিসফিস করে কথা বলতে, আবার কখনো নাচতে।

অতীতে অনেকবার শোনা গেছে, অগস্ত্য তার বাড়ির তিন নারী, অর্থাৎ মা, দিদা ও দিদি নব্যাকে বেশ ভয় পান। কখনও প্রেমের সম্পর্কে জড়ালেও এই তিন নারীই আগে সবটা দেখেশুনে নেবেন বলে জানিয়েছিলেন। এ দিনের পার্টিতে অবশ্য অগস্ত্য ও সুহানার সঙ্গে পা মেলাতে দেখা যায় শ্বেতাকেও।

এর আগে একাধিকবার প্রেমের গুঞ্জন শোনা গেছে অগস্ত্য ও সুহানাকে ঘিরে। যদিও কখনও কেউ প্রকাশ্যে কিছু স্বীকার করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X