বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:০৭ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

কেন ভেঙে যায় আহান-সুহানার প্রেম?

সুহানা খান ও আহান পান্ডে । ছবি : সংগৃহীত
সুহানা খান ও আহান পান্ডে । ছবি : সংগৃহীত

প্রথম সপ্তাহেই রেকর্ড গড়া আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’ এখন গোটা ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে। দর্শকের উচ্ছ্বাসে যখন চতুর্দিক মুখর, ঠিক তখনই শোরগোল ফেলে দিল এক প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, সাইয়ারাখ্যাত আহান পান্ডে নাকি প্রেম করতেন শাহরুখকন্যা সুহানা খানের সঙ্গে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তখন সুহানা ও আহান কেউই সিনেমার জগতে পা দেননি। কিন্তু পাপারাজ্জিদের কল্যাণে সুহানা ও আহান প্রথম থেকেই খবরে থাকতেন। সে সুবাদেই বেশ কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আহান ও সুহানার ডেটিংয়ের ভিডিও। যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল দুজনকে।

আরও জানা যায়, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার আগে আহানকেই নাকি মন দিয়েছিলেন সুহানা। আর কিন্তু তাদের বন্ধুত্ব গাঢ় হওয়ার আগেই সুহানার মন জিতে নেন অমিতাভের নাতি।

তবে গুঞ্জনে রয়েছে, অগস্ত্য়র জন্যই নাকি সুহানার জীবন থেকে সরে যান আহান। এরপর অগস্ত্য ও সুহানা মিলে দ্য আর্চি সিরিজে পা রাখেন। আর অন্যদিকে সাইয়ারা ছবির জন্য নিজেকে তৈরি করতে থাকেন আহান পান্ডে।

যশরাজ ফিল্মস প্রযোজিত এবং মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে পা রাখলেন বলিউড তারকা চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডে। প্রথম সিনেমায় গায়ক ও প্রেমিকের চরিত্রে তার অভিনয় এবং লুক দর্শকদের মন কেড়েছে। অন্যদিকে অনিত পাড্ডা যাকে, আগে কাজলের ‘সালাম ভেঙ্কি’তে দেখা গিয়েছিল, এ সিনেমায়ও প্রশংসিত হয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X