বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১:০৬ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বক্স অফিসে সাড়া ফেলল রাশমিকা অভিনীত ‘থাম্মা’

রাশমিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানা I ছবি: সংগৃহিত
রাশমিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানা I ছবি: সংগৃহিত

দক্ষিণী সিনেমার প্রিয় মুখ রাশমিকা মান্দানা আবারও তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। টানা দুটি হিট জার্নির পর এবার তিনি হাজির হয়েছিলেন হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’-তে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। দীপাবলির আনন্দের সঙ্গে মিলিয়ে গত ২১ অক্টোবর মুক্তি পায় এই সিনেমা, আর দর্শকরা ইতিমধ্যেই ‘পয়জন বেবি’ এবং ‘তুম মেরে না হুয়ে’ গানগুলোতে রাশমিকা ও মালাইকার নাচে মুগ্ধ।

এ বছরে এখন পর্যন্ত হিন্দি ভাষার ৩১টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার তালিকায় ‘থাম্মা’ এর অবস্থান চতুর্থ। এ তালিকার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি), দ্বিতীয় ‘ওয়ার টু’ (২৮ কোটি রুপি), তৃতীয় সিকান্দার (২৫ কোটি রুপি)। চলুন জেনে নিই, ৫ দিনে কত আয় করেছে রাশমিকার সিনেমাটি। স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘থাম্মা’ সিনেমা পাঁচ দিনে শুধু ভারতে আয় করেছে ৯৪.২ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১১.৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১০৫.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪৭ কোটি ১৯ লাখ টাকা)।

ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা ‘থাম্মা’। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি। ইউ/এ ১৬+ রেটিংসহ অনুমোদিত সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড।

সিনেমাটির গল্প প্রসঙ্গে আয়ুষ্মান খুরানা এক গণমাধ্যমকে বলেন, ‘এ সিনেমা সরাসরি ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। আমরা প্রায়ই পশ্চিমা ধারণার দিকে তাকাই, কিন্তু অনেক ধারণার মূল আমাদের নিজেদের। এটি পশ্চিমা ধারার আগে থেকেই আমাদের সংস্কৃতিতে বিদ্যমান’।

রাশমিকা মান্দানা বলেন, ‘সিনেমাটির গল্প শোনার পর থেকেই এই ইউনিভার্সের অংশ হতে উদ্‌গ্রীব হয়ে ছিলাম। সিনেমাটির চরিত্রগুলো আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ যুক্ত।’

আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, গীতা আগরওয়াল শর্মা, ফয়সাল মালিক। তাছাড়া সিনেমাটিতে একঝাঁক তারকা অতিথি হিসেবে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন,মালাইকা আরোরা, নোরা ফাতেহি, অমর কৌশিক, সত্যরাজ, বরুণ ধাওয়ান, সুনীল কুমার। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন, আদিত্য সরপোদ্দার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X