বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সিদ্ধান্তে দীপিকা

দীপিকা পাড়ুকোন I ছবি : সংগৃহীত
দীপিকা পাড়ুকোন I ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। গত কয়েক মাস ধরে একের পর এক সিনেমা থেকে বাদ পড়ার খবর, সঙ্গে ইন্ডাস্ট্রিতে তাকে কোণঠাসা করার অভিযোগ, সব মিলিয়ে তুমুল আলোচনায় রয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি ওটিটিতে মুক্তি পাওয়া নাগ আশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’-র শেষের ক্রেডিট তালিকায় দীপিকার নাম না থাকা নিয়েই শুরু হয় নতুন বিতর্ক। বুধবার রাতে দর্শকরা লক্ষ্য করেন, ছবির ক্রেডিটে অমিতাভ বচ্চনসহ অন্য তারকার নাম থাকলেও দীপিকার নাম অনুপস্থিত। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা।

বিতর্কের জেরে প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী ফিল্মস পরদিনই নতুন পদক্ষেপ নেয়। বৃহস্পতিবার দেখা যায়, ছবির আপডেটেড সংস্করণে দীপিকার নাম ফের যুক্ত করা হয়েছে। যদিও প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

দর্শকদের একাংশের দাবি, শুরুতে দীপিকার নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল এবং অনলাইন প্রতিবাদের পরেই তা যুক্ত করা হয়। অন্যদিকে কেউ কেউ বলছেন, ছবির হিন্দি ও তেলুগু সংস্করণের পার্থক্যের কারণে এই বিভ্রান্তি তৈরি হয়েছে।

এর আগে সেপ্টেম্বরে প্রযোজনা সংস্থা জানিয়েছিল, ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল থেকে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে, কারণ তার কিছু শর্তের কারণে শুটিং সময়মতো শেষ করা যাচ্ছিল না। এরপর থেকেই তার পেশাদারত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে সর্বশেষ ছবির ক্রেডিটে নাম ফের যুক্ত হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে দীপিকার অনুরাগীদের মধ্যে। অনেকেই বলছেন, এই পদক্ষেপ প্রমাণ করে—দীপিকা এখনো ‘কল্কি’ ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ অংশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১১

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১২

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৩

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১৪

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৫

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৬

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৭

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৮

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৯

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

২০
X