তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

মায়ের ভূমিকায় দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। শাহরুখ খান অভিনীত রিভেঞ্জ থ্রিলার ‘কিং’-এর ঘোষণার পর থেকেই যেন আগুন লেগেছে সিনে মহলে। একদিকে শাহরুখ খানের অনবদ্য প্রত্যাবর্তন, অন্যদিকে তার রাজকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক—এ খবরেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। তবে গল্প এখানেই শেষ নয়, এ রাজকীয় সিনেমায় এবার আরও এক মহারানির আগমন হতে চলেছে। তিনি আর কেউ নন, বলিউড দীপিকা পাড়ুকোন।

আসন্ন এ সিনেমায় দীপিকা থাকছেন এক বিশেষ চরিত্রে। সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে এই সুন্দরীকে। যদিও একে এক্সটেন্ডেড ক্যামিও বলা হচ্ছে, তবে সিনেবিশ্লেষকরা বলছেন, এ চরিত্রই হতে চলেছে সিনেমার কাহিনির টার্নিং পয়েন্ট!

দীপিকা, শাহরুখ এবং পরিচালক আনন্দ এল রাই এই ত্রয়ীর রসায়ন দর্শকরা ‘জাওয়ান’ সিনেমায় দেখেছেন। আবারও সেই রসায়ন ফিরছে আরও গভীর, আরও জাঁকজমকভাবে।

এদিকে ‘কিং’ চলচ্চিত্রটি শুধু পারিবারিক আবেগে ভরপুর নয়, বরং এটি হতে চলেছে এক চরম প্রতিশোধের থ্রিলার। সিনেমার প্রি-প্রোডাকশন এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী মাসেই মুম্বাইয়ে শুরু হবে এর শুটিং।

শুধু শাহরুখ, সুহানা ও দীপিকাই নন, এ সিনেমায় থাকছেন অভিষেক বচ্চন ও অভয় ভার্মার মতো শক্তিশালী অভিনেতারাও। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে ভারতের প্রেক্ষাগৃহে ঝড় তুলবে ‘কিং’, এমনটিই মনে করছেন সিনেবিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

৭০০ বছরের রীতি ভাঙলেন ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১০

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১১

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১২

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৩

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৪

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৫

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৬

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৭

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৮

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

২০
X