বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শেষ হচ্ছে হলিউড লেখকদের ধর্মঘট

বুধবার প্যারামাউন্ট পিকচার্স স্টুডিওর বাইরে একটি সমাবেশের সময় কেন্দ্রে কাল পেন ও ডান দিকে জন চো। ছবি : এপি
বুধবার প্যারামাউন্ট পিকচার্স স্টুডিওর বাইরে একটি সমাবেশের সময় কেন্দ্রে কাল পেন ও ডান দিকে জন চো। ছবি : এপি

শেষ হতে চলেছে হলিউডের লেখকদের ধর্মঘট। আগামী সপ্তাহে এমন একটি চুক্তির আলোচনা শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্টুডিওগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এপির।

স্টুডিও, স্ট্রিমিং পরিষেবা এবং প্রযোজনা সংস্থাগুলোর প্রতিনিধিত্ব করা সংস্থা ‘দ্য অ্যালায়েন্স অফ মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস’ এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার (১৩ সেপ্টেম্বর) রাইটার্স গিল্ড অফ আমেরিকার সাথে তারা সম্মত হয়েছে এবং উভয়পক্ষ পুনরায় আলোচনা করতে সম্মত হয়েছে। এর বাইরে বিবৃতিতে সুনির্দিষ্ট করে আর কোনো তথ্য জানানো হয়নি।

গত ৪ মাস ধরে হলিউডের লেখকরা বেতন, চাকরির নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যুতে ধর্মঘটে আছেন। দুপক্ষের মধ্যে আগস্টের মাঝামাঝি সময়ে কয়েকটি বৈঠক হয়েছিল। সেই আলোচনায় কোনো পক্ষই সমঝোতায় আসতে পারেনি। পরে আলোচনাটি পিছিয়ে যায়। ওই বৈঠকে ডিজনি, নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির প্রধান উপস্থিত ছিলেন।

এদিকে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা ধর্মঘটকারী লেখকদের বেকারত্বের সুবিধা দাবি করার অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। এই বিলটি স্বাক্ষরিত হলে স্ট্রাইকিং অভিনেতা এবং চিত্রনাট্যকারদের উপকার হবে। তবে, ‘নিউজম’ এতে স্বাক্ষর করবে কিনা তা পরিষ্কার নয়।

প্রসঙ্গত, সর্বশেষ হলিউডে ধর্মঘট হয়েছিল ২০০৭ সালে। বেতন ও অন্যান্য ইস্যু নিয়ে ১০০ দিন পর্যন্ত চলা সেই ধর্মঘটের ফলে ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে ২ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছিল। ১৫ বছর পর আবারও ধর্মঘটের মুখে পড়ে হলিউড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X