তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ এএম
প্রিন্ট সংস্করণ

ইয়ামি-হাশমির নতুন সিনেমা হক

ইয়ামি ও হাশমি । ছবি : সংগৃহীত
ইয়ামি ও হাশমি । ছবি : সংগৃহীত

আগেই জানা গিয়েছিল ভারতের আইনি ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মামলা ‘শাহ বানো’ নিয়ে সিনেমা নির্মাণ করছেন ‘ফ্যামিলি ম্যান’ সিজন ২ খ্যাত পরিচালক সুপর্ণ বর্মা। এবার সিনেমার নাম জানা গেল। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে জানা গেছে ছবির নাম ঠিক হয়েছে ‘হক’। এরই মধ্যে এর শুটিং শেষের দিকে। তৈরি সম্পন্ন হয়েছে এর ট্রেলারও, যা শিগগির প্রকাশ করা হবে বলে জানানো হয়।

গল্পে দেখানো হবে ঐতিহাসিক এ মামলায় শাহ বানো তার স্বামী মোহাম্মদ আহমেদ খানের কাছ থেকে তিন তালাকের পর ভরণপোষণের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। পরে, ১৯৮৫ সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট শাহ বানোর পক্ষে রায় দেন, যা ভারতীয় মুসলিম মহিলাদের জন্য একটি বড় আইনি সাফল্য হিসেবে বিবেচিত করা হয়। এবার ঐতিহাসিক এ মামলার ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে সিনেমা। সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইয়ামি গৌতমকে। শাহ বানোর সাত বছরের আইনি যুদ্ধকে পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি। তার স্বামী মোহাম্মদ আহমেদ খানের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ইমরান হাশমি। সিনেমাটি এ বছরের নভেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।

এটি ছাড়াও ইমরান হাশমির হাতে বেশ কয়েকটি নতুন প্রজেক্ট রয়েছে। পাশাপাশি দুটি তেলেগু ছবিতে কাজ করছেন অভিনেতা। সবশেষ ইয়ামিকে দেখা গেছে ‘ধুমধাম’ সিনেমায়। কমেডি ড্রামা ধাঁচের গল্পে নির্মিত এ সিনেমায় তিনি প্রথমবারের মতো জুটি বাঁধেন অভিনেতা প্রতীক গান্ধীর সঙ্গে। সিনেমাটি পরিচালনা করেন ঋষভ শেঠ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১০

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১১

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

১২

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

১৩

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

১৪

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

১৫

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

১৭

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

১৯

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

২০
X