বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

পর্দায় নরেন্দ্র মোদির ‘মা’ হচ্ছেন রাবিনা ট্যান্ডন

পর্দায় নরেন্দ্র মোদির ‘মা’ হচ্ছেন রাবিনা ট্যান্ডন। ছবি : সংগৃহীত
পর্দায় নরেন্দ্র মোদির ‘মা’ হচ্ছেন রাবিনা ট্যান্ডন। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির জীবন অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। চলতি বছরের সেপ্টেম্বরে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই বলিউডে জল্পনা চলছিল—প্রধানমন্ত্রীর মায়ের চরিত্রে কাকে দেখা যাবে? অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, হীরাবেন মোদির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। অর্থাৎ পর্দায় নরেন্দ্র মোদির মা হতে যাচ্ছেন তিনিই।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে, ছবিটির সম্ভাব্য নাম ‘মা বন্দে’। এটি পরিচালনা করবেন দক্ষিণ ভারতের নির্মাতা ক্রান্তি কুমার চৌধুরী। তার পরিচালনায় এটিই হবে প্রথম হিন্দি বায়োপিক, যা এরই মধ্যে ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।

হীরাবেন মোদির চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাবিনা ট্যান্ডন। তিনি জানান, হীরাবেনের জীবন তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি সাধারণ গুজরাটি পরিবারের গৃহিণী হয়েও কীভাবে তিনি সন্তানদের মানুষ করেছেন এবং সৎপথে চলতে শিখিয়েছেন, তা জানার পর চরিত্রটির প্রতি তার আগ্রহ আরও বেড়ে যায়।

এক সাক্ষাৎকারে রাবিনা বলেন, ‘হীরাবেন মোদি ছিলেন এক নিঃশব্দ শক্তি। তার হাতে তৈরি হয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী এক নেতা। বাস্তব জীবনের এমন শক্তিশালী চরিত্রে অভিনয় করা আমার কাছে এক বিশেষ সম্মান।’

নির্মাতারা জানিয়েছেন, ছবিটি শুধুই রাজনৈতিক জীবনের গল্প নয়; বরং এতে তুলে ধরা হবে এক মায়ের সংগ্রাম, তার বিশ্বাস, মূল্যবোধ এবং ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলার লড়াই। তাদের দাবি, বায়োপিকটি আদতে মা-ছেলের সম্পর্কের এক দীর্ঘ যাত্রা। নরেন্দ্র মোদি যখন চা-ওয়ালা ছিলেন, তখন থেকে শুরু করে তার প্রধানমন্ত্রী হওয়ার রাজনৈতিক যাত্রা—সবকিছুর আড়ালে যে একজন মায়ের নিঃশব্দ ত্যাগ লুকিয়ে আছে, সিনেমাটি সেই গল্পই বলবে।

এদিকে, সিনেমাটিতে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করছেন মালয়ালম সুপারস্টার উন্নি মুকুন্দন। তার মোদি-লুক প্রকাশের আগেই ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে। নির্মাতারা আশা করছেন, ‘মা বন্দে’ বায়োপিকটি শুধু রাজনৈতিক দর্শকদের নয়, এর মানবিক আবেদনের কারণে বৃহত্তর দর্শকের মন ছুঁয়ে যাবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X