স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

ঢাকা ক্যাপিটালস। ছবি : সংগৃহীত
ঢাকা ক্যাপিটালস। ছবি : সংগৃহীত

বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতোমধ্যেই নিলামের আগে সরাসরি চুক্তিতে স্থানীয় এবং বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা। এবার বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে ঢাকা ক্যাপিটালস।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দেয়। সেখানে তারা লেখে, গত বছর ছিনিয়ে নিয়েছিল। এ বছর ফিরিয়ে নিলাম। মৌসুমের টুইস্টটা ধরতে পারবেন?

ঢাকার সেই পোস্টের সূত্র ধরে ধারণা করা হচ্ছে, ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। গত মৌসুমে তার ঢাকার জার্সিতে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর সেটি হয়ে ওঠেনি। ভিন্ন দলের হয়ে মাঠ মাতান এই ইংলিশ ক্রিকেটার।

টি-টোয়েন্টি ক্রিকেটে অ্যালেক্স হেলস বড় তারকা। বিশ্বের নামিদামি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। জাতীয় দলের জার্সিতে প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ৭৫ ম্যাচে করেছেন ২০৭৪ রান। বিপিএলের গত মৌসুমে খেলেছেন রংপুরের হয়ে। সেখানেও ব্যাট হাতে ঝড় তুলেন হেলস। ৬ ইনিংসে ১৫৫ স্ট্রাইকরেটে করেন ২১৮ রান। ব্যক্তিগত ১১৩ রানে অপরাজিত ছিলেন তিনি।

বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের চুক্তি আনুষ্ঠানিকভাবে হলে সেটি দলটির শক্তিমত্তা আরও বাড়াবে। এর আগে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X