স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

নরেন্দ্র মোদির সেই টুইটের কড়া জবাব দিলেন পিসিবি সভাপতি

নরেন্দ্র মোদি ও মহসিন নাকভি। ‍ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি ও মহসিন নাকভি। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে ভারত। এই রোমাঞ্চকর জয়ের পর উৎসবের আমেজ তৈরি হওয়ার কথা থাকলেও ম্যাচ-পরবর্তী সময়ে তৈরি হয় তীব্র বিতর্ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) সভাপতি ও পিসিবি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। এরই মধ্যে নতুন বিতর্কের তৈরি হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটকে ঘিরে।

ভারতের দুর্দান্ত জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দলকে অভিনন্দন জানান। শুভেচ্ছা জানাতে গিয়ে টেনে আনেন ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গ। এক্সে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারত বিজয়ী। আমাদের ক্রিকেটারদের শুভেচ্ছা।’

ভারতের প্রধানমন্ত্রীর এই টুইটের পর চুপ থাকেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। পাল্টা জবাবে তিনি লেখেন, ‘যদি যুদ্ধ হয় তোমাদের গর্বের মানদণ্ড, তবে ইতিহাসে পাকিস্তানের হাতে তোমাদের লজ্জাজনক পরাজয়ই লেখা আছে। কোনো ক্রিকেট ম্যাচই সেই সত্যকে মুছে ফেলতে পারে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধুই হতাশার প্রকাশ, যা খেলাধুলার চেতনাকেই অপমান করে।’

এর আগে, ভারত চ্যাম্পিয়ন হওয়ার দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন মহসিন নাকভি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রানার্সআপ পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর রানার্সআপের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। তবে ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে।

ভারতের গণমাধ্যমের দাবি, পিসিবি সভাপতির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে দেশটির সরকার। তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে যাওয়া হয়েছে ভেতরে। নাকভি নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে উঠে ট্রফি ছাড়াই ছবি তোলেন, নিজেদের মতো করে উদযাপন সারেন এমনকি ফটোগ্রাফারদের জন্য চ্যাম্পিয়ন হিসেবে পোজ দিয়ে ছবিও তোলেন। সব মিলিয়ে, এশিয়া কাপ শেষ হলেও বিতর্ক শেষ হয়নি এখনো।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X