বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মামলা করলেন ‘কেজিএফ’ তারকা যশের মা

যশ ও তার মা পুষ্পালতাI ছবি : সংগৃহীত
যশ ও তার মা পুষ্পালতাI ছবি : সংগৃহীত

এবার মামলা করলেন ‘কেজিএফ’ খ্যাত তারকা যশের মা পুষ্পালতা। প্রতারণার অভিযোগে ফিল্ম প্রমোটার হরিশ আরাসুর বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় হরিশ আরাসু ও কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করেছেন তিনি। মামলার নথি থেকে জানা যায়, পুষ্পলতা অভিযোগ করেছেন, তার প্রযোজিত প্রথম সিনেমা ‘কোথালাভাড়ি’। এ সিনেমার প্রচারের দায়িত্ব হরিশকে দেওয়া হয়। গত ২৪ মে থেকে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত তালাকাডু, গুন্ডলুপেট, মুসৌরি এবং চামরাজনগরসহ বিভিন্ন স্থানে শুট করা হয়। উভয় পক্ষ প্রচারের জন্য ২৩ লাখ রুপির চুক্তি করেন। পরবর্তীতে হরিশ আরও ২৪ লাখ রুপি নেন।

সব মিলিয়ে হরিশ তার কাছ থেকে মোট ৬৪ লাখ ৮৭ হাজার ৭০০ রুপি নিয়েছেন। এর মধ্যে ৩১ জুলাই প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপনের জন্য ৪ লাখ রুপি নগদ দেওয়া হয়েছিল। কিন্তু সিনেমাটির জন্য কোনো প্রচারই করা হয়নি, যদিও সিনেমাটি ১ আগস্ট মুক্তির কথা ছিল। পরে প্রমোশন না হওয়ায় নিজের পকেট থেকে ২১ লাখ ৭৫ হাজার রুপি খরচ করতে হয়েছে।

এ বিষয়টি নিয়ে হরিশকে প্রশ্নের মুখে ফেলেছিলেন যশের মা। এ তথ্য উল্লেখ রয়েছে মামলার নথিতে— এ বিষয়ে প্রশ্ন করা হলে হরিশ তাকে হুমকি দেন এবং ২৭ লাখ টাকা ফেরত চান। ১ আগস্ট দেখেন যে, সিনেমার কোনো প্রচার সামগ্রী পাওয়া যাচ্ছে না এবং পরে জানতে পারেন হরিশ সিনেমাটি নিয়ে নেতিবাচক প্রচার চালাচ্ছিলেন। কেবল তাই নয়, হরিশ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটানোরও হুমকি দেন এবং তার বাড়িতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার কথাও বলেন।

এছাড়া প্রাণনাশের হুমকির অভিযোগ জানিয়ে নথিতে পুষ্পালতা জানান, গত ১৫ আগস্ট সিনেমার পরিচালক শ্রীরাজ রাভারি ও পুষ্পালতাকে ফোনে প্রাণনাশের হুমকি দেন হরিশ আরাসু, মনু, নীতিনসহ আরও অজ্ঞাত কয়েকজন। হরিশ আরাসু, মনু, নীতিন, মহেশ গুরু এবং স্বর্ণলতার (রণনায়ক) বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন, মানহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X