শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা I ছবি : সংগৃহীত
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা I ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হগের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। শুধু বিচ্ছেদই নয়, স্বামীর বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে এই বিচ্ছেদের ঘোষণা দেন সেলিনা। তিনি অভিযোগ করেন, তার স্বামী অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। তিনি সবসময় সেলিনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন এবং নিয়মিত তাকে শারীরিক নিগ্রহের শিকার হতে হতো।

অভিযোগনামায় সেলিনা আরও জানান, তাদের তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় বাবার কাছে রয়েছে। পিটার তাকে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেন না, কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য করেছেন।

স্বামীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এনে অভিনেত্রী দাবি করেন, পিটার হগ পুরোপুরি তার ক্যারিয়ার এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ‘পঙ্গু’ করে দিয়েছেন। স্বামীকে ‘নার্সিসিস্টিক’ বা আত্মমুগ্ধ আখ্যা দিয়ে সেলিনা জানান, স্ত্রী ও তিন সন্তানের প্রতি পিটারের বিন্দুমাত্র সহানুভূতি নেই।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে জানা গেছে, সেলিনা জেটলির আবেদনের ভিত্তিতে ইতিমধ্যে মুম্বাই আদালত থেকে পিটার হগকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।

উল্লেখ্য, প্রায় ১৪ বছর আগে হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেলিনা জেটলি। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X