বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনেত্রী জারিন খান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জারিন খান। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কলকাতার একটি আদালত। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে ১২.৫ লাখ রুপি নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কলকাতায় ছয়টি সম্প্রদায়ের কালীপূজা প্যান্ডেলের উদ্বোধনের জন্য এই অর্থ নিয়ে প্রতিশ্রুতি রাখেননি অভিনেত্রী।

জেরিন খানের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ হয়েছে। জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। জানা গেছে, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের কাছ থেকে ১২.৫ লাখ রুপি নিয়েছিলেন অভিনেত্রী জেরিন।

জেরিনের ম্যানেজার টাকা নিলেও কলকাতায় আসেননি অভিনেত্রী।ওই ইভেন্ট সংস্থা দাবি করেছে, জেরিন খান তাদের হুমকি দিয়ে বলেছেন, ‘বাংলায় কেন যাব? তোমাদের সংস্থা মুম্বাইয়ে কীভাবে কাজ পায় তা দেখে নেব!’

২০১৮ সালের সেই প্রতারণার মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জেরিন।

সংবাদমাধ্যমে জেরিন বলেন, ‘আমি হতবাক! এর কোনো সত্যতা নেই। আইনজীবীর সঙ্গে কথা হয়েছে। পুরো বিষয়টা না জেনে এখনই কোনো মন্তব্য করতে চাই না।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X