বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্কারের দৌড়ে আরও একধাপ এগিয়ে ‘হোমবাউন্ড’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বন্ধুত্বের গল্প যে এত গভীরভাবে বিশ্বমঞ্চে দাগ কাটতে পারে, তা যেন আবার প্রমাণ করে দিলেন বলিউড নির্মাতা নীরাজ ঘেওয়ান। নিখাদ মানবিক আবেগ আর আত্মার বন্ধনে গাঁথা তার ছবি ‘হোমবাউন্ড’ মুক্তির আগেই আলোড়ন তুলেছিল আন্তর্জাতিক মহলে। এবার সেই গুঞ্জন রূপ নিল বাস্তবে—৯৮তম অস্কারের দৌড়ে শর্টলিস্টেড হলো ‘হোমবাউন্ড’। ২০২৬ সালের অস্কার যাত্রায় এই সাফল্যে উচ্ছ্বাসে ভাসছেন পরিচালক নীরাজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় আনন্দ ভাগ করে নিয়ে তারা স্পষ্ট করলেন—এটি শুধু একটি ছবির জয় নয়, জয় মানবিক গল্প বলার শক্তির।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) অ্যাকাডেমি থেকে বাছাই করা পনেরোটি ছবি শর্টলিস্ট করা হয় সেরা আন্তর্জাতিক পূর্ণ দৈর্ঘ্যের ছবি হিসেবে। সেখানেই জায়গা করে নিয়েছে ঈশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত এই ছবি।

এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়ে করণ জোহর এদিন নিজের সোশাল মিডিয়ায় লেখেন, ‘৯৮তম অস্কারের জন্য হোমবাউন্ড সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের ছবির ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। আমরা সত্যিই আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সত্যিই আপ্লুত।’

ছবির পরিচালক নীরাজ ঘেওয়ান লিখেছেন, ‘৯৮তম অস্কারের দৌড়ে এগিয়ে গিয়েছে ‘হোমবাউন্ড’ আমরা আপনাদের ভালোবাসায় আপ্লুত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ।’

এদিকে ২০২৬ সালের ২২ জানুয়ারি এই ১৫টি ছবির মধ্যে থেকে ফের বাছাইয়ের পর বেছে নেওয়া হবে মোট পাঁচটি ছবিকে।

উল্লেখ্য, চলতি বছরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘হোমবাউন্ড’। টরন্টো চলচ্চিত্র উৎসব ও কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এই ছবি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, বিশাল জেঠওয়াসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১০

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১১

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১২

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৪

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৫

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৮

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৯

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

২০
X