মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন অতিথি আসছে নাগা-শোভিতার সংসারে, গুজন নাকি সত্যি?

নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা I ছবি : সংগৃহীত
নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা I ছবি : সংগৃহীত

বিয়ের এক বছরও পেরোয়নি, তার আগেই আলোচনায় উঠে এলেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা দম্পতি নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। তবে কি সংসারে আসতে চলেছে নতুন অতিথি? একসময় যে গুঞ্জন চুপিসারে মিলিয়ে গিয়েছিল, তা এবার আরও জোরালো হয়ে ফিরে এসেছে। নীরবতা ভেঙে কি সুখবর দিতে চলেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির এই আলোচিত তারকাদম্পতি?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগার্জুনাকে এই নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তিনি কি খুব তাড়াতাড়ি ঠাকুরদাদা হতে চলেছেন? এই প্রশ্নের উত্তরে একগাল হেসে নাগার্জুনা বলেন, ‘সময়মতো ঠিক জানাব’।

এই জল্পনায় সিলমোহর না দিলেও তা অস্বীকার করেননি নাগার্জুনা। আর তার এই অভিব্যক্তি থেকেই সকলে ধারণা করছেন, সত্যিই ঘরে নতুন অতিথি আসছে নাগা-শোভিতার সংসারে। এরপরই রীতিমতো তাদের শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা।

এদিকে সম্প্রতি নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে আড়ম্বরহীন বিয়ে সেরেছেন সামান্থা। সামান্থা এই সুখবর দিতে না দিতেই এবার আরও এক সুখবর দিতে চলেছেন নাগা এমনটাই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১০ সালে একসঙ্গে একটি ছবি করতে গিয়ে শুটিং ফ্লোরে আলাপ নাগা ও সামান্থার। ২০১৭ সালে দু’জনের চারহাত এক হয়। তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি। ২০২১ সালে নাগা ও সামান্থার বিবাহ বিচ্ছেদ হয়।

এরপর ২০২২ সালে প্রকাশ্যে আসে শোভিতার সঙ্গে তার সম্পর্কের কথা। ২০২৪ সালে গাঁটছড়া বাঁধেন তারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X