চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাত শতাধিক ইন্টার্ন ডাক্তার পেলেন পেশাগত নির্দেশনা

সাত শতাধিক ইন্টার্ন ডাক্তার পেলেন পেশাগত নির্দেশনা

চট্টগ্রামে নবীন চিকিৎসকদের পেশাগত দিকনির্দেশনা, ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক চিকিৎসা চর্চা সম্পর্কে সচেতন করতে ‘ইন্টার্ন ডক্টরস’ রিসেপশন-ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সাত শতাধিক ইন্টার্ন ডাক্তার এতে অংশগ্রহণ করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত কর্মশালা অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের জন্য ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন, মেডিকেল এথিকস ও দায়িত্বশীল চিকিৎসা চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল ডক্টর্স ফোরাম (এনডিএফ) চট্টগ্রাম শাখা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাহবুবুল ইসলাম মজুমদার বলেন, ‘একজন ভালো চিকিৎসক হতে হলে শুধু চিকিৎসা দক্ষতাই যথেষ্ট নয়; নৈতিকতা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি সমানভাবে জরুরি। ইন্টার্নশিপই একজন চিকিৎসকের প্রকৃত পেশাগত যাত্রার সূচনা।’

এনডিএফ কেন্দ্রীয় শাখার সহসভাপতি ও ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাজেদ আব্দুল খালেক ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে বক্তৃতা দেন। তিনি বলেন, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ক্যারিয়ার অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। নবীন চিকিৎসকদের নিজেদের আগ্রহ, দক্ষতা ও দেশের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা উচিত।’

বিশেষ অতিথি হিসেবে সরকারি কর্মচারী হাসপাতালের ফিজিকেল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহিবুর রহমান রাফে ‘মেডিকেল এথিকস অ্যান্ড এথিক্যাল প্রাকটিস : বাংলাদেশের প্রেক্ষাপট’ বিষয়ক আলোচনা করেন। তিনি বাস্তব উদাহরণ তুলে নৈতিক সিদ্ধান্ত গ্রহণে চিকিৎসকদের দায়িত্ব ও চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন।

এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ন্যাশনাল ডক্টর্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট ডা. একেএম ফজলুল হক, প্রফেসর ড. এএমএম এহতেশামুল হক, প্রফেসর ড. মো. সেলিম, প্রফেসর ড. এএসএম জাহেদ এবং ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন ডা. এটিএম রেজাউল করিম, ডা. শাহাদাত হোসেনসহ অন্য চিকিৎসক নেতারা।

বক্তারা বলেন, বর্তমান সময়ে চিকিৎসা পেশায় নৈতিকতা ও পেশাগত সততা বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় ইন্টার্ন পর্যায় থেকেই সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রোগ্রাম নবীন চিকিৎসকদের আত্মবিশ্বাস বাড়ানো এবং দায়িত্বশীল ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X