মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

এলাকায় সবার প্রিয় ওসমান হাদি

শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত
শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ।

ভদ্র আচরণ, সদালাপী স্বভাব এবং মানুষের উপকারে সবসময় এগিয়ে আসার মানসিকতার কারণে তিনি অল্প সময়েই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এলাকায় এলে তিনি সবার সঙ্গে মিশতেন এবং সবার খোঁজ-খবর নিতেন। এমনটাই বলছেন তার নিজ এলাকার বাসিন্দারা।

নিজ এলাকার বাসিন্দা রাশিদা বেগম বলেন, ওসমান হাদি খুব ভালো। আমাদের খুব ভালোবাসে, ভালো ব্যবহার করে। হাদির জন্য এমন কেউ নেই যে তার চোখের পানি পড়ে না। তাকে গুলি করেছে এটার আমরা বিচার চাই। হাদি দালানে থাকেন না, ভাঙা একটি টিনের ঘরে থাকত তারা। তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন তা করেননি। তাদের পরিবারে সবাই ভালো।

আরেক বাসিন্দা নাছির খান বলেন, ওসমান হাদি ছোট থেকেই আমাদের এখানে বড় হয়েছে। কখনো আমাদের সঙ্গে খারাপ আচরণ করেনি। সে এলাকায় এলে সবার সাথে মিলেমিশে থাকত, সবার খোঁজখবর নিত। আমরা তার জন্য দোয়া করি দ্রুত আমাদের মাঝে আবার ফিরে আসুক। হাদি যে এতো জনপ্রিয় হবে তা আমরা কল্পনাও করিনি। ও গুলিবিদ্ধ না হলে ঢাকা-৮ আসনের এমপি হতো।

স্থানীয় তরুণ রাকিব হোসেন বলেন, হাদি ভাই এলাকায় এলে আমাদের সঙ্গে খেলাধুলা করত। আমাদের নামাজ পড়ার জন্য উৎসাহ দিতেন। তার ব্যবহারে আমাদের সবাইকে কাছে টেনে নিত। আমরা চাই ওসমান ভাই আমাদের মাঝে আবার ফিরে আসুক। এলাকায় সবার কাছে প্রিয় ওসমান হাদি ভাই।

এদিকে তার বাড়িতে চুরির ঘটনার পর ওই বাড়িসহ আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসমান হাদির গ্রামের বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X