বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বাড়ির বাইরে যেতে পারছেন না ভিকি

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ছবি : সংগৃহীত
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এই তারকা দম্পতির জীবনে আসছে নতুন সূর্যোদয়। দীর্ঘদিনের জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজেরাই জানালেন সুখবর। শিগগির তাদের ঘর আলো করে আসছে ছোট্ট অতিথি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনার বেবি বাম্পের ছবি প্রকাশ হতেই যেন শুভেচ্ছায় ভরে উঠেছে গোটা বলিউড।

দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে জীবনের এই নতুন ইনিংস নিয়ে মুখ খুললেন হবু বাবা ভিকি কৌশল। শুধু তাই নয়, সাক্ষাৎকারে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সময় সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই অভিনব জার্নি প্রসঙ্গে ভিকি বলেন, ‘এটা সত্যিই অনবদ্য একটা অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। এটা সত্যি বলতে সবথেকে বড় আশীর্বাদ। তাই এই সময়টা আমরা ভীষণভাবে উপভোগ করছি। আমার তো মাঝেমধ্যে মনে হচ্ছে আমরা আর বাড়ি থেকে বাইরে যেতেই পারব না।’

জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার জন্য এই সুন্দর সময়ে ক্যাটরিনাকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করছেন ভিকি। অভিনেতা জানান, বেশিরভাগ সময়টাই এখন তারা একসঙ্গে বাড়িতে কাটাচ্ছেন।

এর কারণ হিসেবে তিনি বলেন, বাচ্চার বেড়ে ওঠার কোনো মুহূর্ত তিনি চোখের আড়াল করতে চান না। আর সে কারণেই আগামীতেও বেশিরভাগ সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চান বলিউডের এই জনপ্রিয় তারকা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X