বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকছে পরিণীতি-রাঘবের বিয়েতে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবারও বলিউডে বিয়ের সানাই বাজতে চলছে। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডার বিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর উদয়পুরের তাজ লেকে অনুষ্ঠিত হবে। তাই পুরো বলিউডের নজর এখন উদয়পুরের দিকে।

এদিকে ভারতের রাজনীতিতেও এখন আলোচিত জায়গা উদয়পুর। কারণ বিশ্বের অন্যতম নামিদামি হোটেল ভারতের রাজস্থানে উদয়পুরের দ্য লীলা প্যালেসে রাঘব-পরিণীতির বিয়ের আসর। বর-কনের একজন অভিনেত্রী, অন্যজন রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। তাদের বিয়ের আসরটি তাই হয়ে উঠবে সিনেমা ও পলিটিক্স—দুই অঙ্গনের মানুষের মিলনমেলা।

তাদের বিয়েতে কোনো কিছুরই কমতি রাখা হচ্ছে না। সেই সঙ্গে কঠোর নিরপত্তা বেষ্টনীরও ব্যবস্থা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিচোলা হ্রদে তৈরি হবে বিয়ের মণ্ডপ। নৌকায় চেপে বিয়ে করতে আসবেন রাঘব। বর-কনে সাজবেন সাদা পোশাকে। সেখানে একশর বেশি নিরাপত্তারক্ষী থাকবেন। হ্রদের মধ্যে চার-পাঁচটি নৌকায় থাকবেন আরও কিছু নিরাপত্তারক্ষী। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ঢেলে সাজানো হচ্ছে হোটেলের নিরাপত্তাব্যবস্থা।

বিয়ের অনুষ্ঠানের কয়েক দিন হোটেল কর্মচারী ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করতে গেলে তাদের কঠোর নিরাপত্তার চাদর পেরিয়ে যেতে হবে। হোটেলের কর্মচারীরাও বিয়ের অনুষ্ঠানের কয়েক দিন সেখান থেকে বের হতে পারবেন না। কারণ রাঘব-পরিণীতির বিয়েতে থাকবেন অনেক ভিআইপি। যে তালিকায় দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও রয়েছেন। তাই নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।

এদিকে উদয়পুর শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। প্রতি মুহূর্তে চলবে মনিটরিং। এ ছাড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দরেও।

এ ছাড়া মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। বিয়ের অনুষ্ঠান যেন কেউ ক্যামেরাবন্দি করতে না পারেন সে কারণে প্রত্যেক অতিথির মোবাইল ফোনের ক্যামেরায় লাগিয়ে দেওয়া হবে বিশেষ ধরনের নীল টেপ। এটি খুলে ফেললে টেপে একটি তিরচিহ্ন ভেসে উঠবে, যা থেকে সহজেই বোঝা যাবে, ক্যামেরা ব্যবহারের জন্য টেপ সরানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X