বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘তরুণ প্রজন্ম অকেজো, তারা জানেই না রোমান্স কী!’

নওয়াজউদ্দিন সিদ্দিকী । ছবি: সংগৃহীত ।
নওয়াজউদ্দিন সিদ্দিকী । ছবি: সংগৃহীত ।

৪৯ বছর বয়সী অভিনেতার সঙ্গে ২১ বছর বয়সী অভিনেত্রীর রোমান্স! ভাবা য়ায়! হ্যাঁ, ২৮ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রোমান্সে মাতলেন বলিউডের আলোচিত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার পরে সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় ২১ বছরের অবনীত কৌরের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় টিভি অভিনেত্রী অবনীতের।

১৪ জুন অনলাইনে মুক্তি পেয়েছে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমার ট্রেইলার। এতে ২৮ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে নওয়াজউদ্দিনের রসায়ন নজর কেড়েছে নেটিজেনদের। বিশেষ করে এ জুটির চুম্বন দৃশ্য ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা নিয়ে চলছে সমালোচনা। নেটিজেনরা বলছেন, ‘এটি খুবই নোংরা।’

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ইন্ডিয়া টুডেকে দেওয়াা এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ২৮ বছরের ছোট অবনীতের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে কথা বলতে গিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘এতে সমস্যা কোথায়?’ ব্যাখ্যা দিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, ‘রোমান্সের কোনো বয়স নেই। সমস্যা হলো যুবকদের মাঝে কোনো রোমান্সই নেই!’

নব্বই দশকের উদাহরণ টেনে নওয়াজ উদ্দিন সিদ্দিকী বলেন, ‘আমরা সেই সময় থেকে এসেছি, যেখানে রোমান্সের মানে ছিল অন্য কিছু। শাহরুখ খান এখনো রোমান্টিক চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। কারণ তরুণ প্রজন্ম অকেজো, তারা জানেই না রোমান্স কী!’

নওয়াজ আরও বলেন, ‘প্রেম, বিচ্ছেদ- সবকিছুই আজকাল হোয়াটসঅ্যাপে ঘটে। যে রোমান্সের মধ্যে বসবাস করে, সে রোমান্স করতে পারে। তা ছাড়া আর কে করবে?’

উল্লেখ্য, রোমান্টিক-কমেডি ঘরানার ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় উঠে এসেছে দুই বিপরীত মেরুর মানুষের এক হওয়ার গল্প। মুম্বাই যাওয়ার স্বপ্ন ভোপাল শহরে বেড়ে ওঠা টিকুর (অবনীত), বলিউডের নায়িকা হতে চায় সে। স্বপ্নপূরণের টার্গেটে বয়সে বড় শেরুকে বিয়ে করতে রাজি হয়ে যায় সুন্দরী টিকু। লোকের চোখে এ যেন ঠিক বাঁদরের গলায় মুক্তোর মালা। অন্যদিকে ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর স্ট্রাগল করেও জুনিয়র আর্টিস্ট রয়ে যায় শেরু।

সাই কবির পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন—জাকির হোসেন, বিপিন শর্মা, মুকেশ এস ভাট প্রমুখ। আগামী ২৩ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X