বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বলিউডের সাবেক অভিনেত্রীর মুখে পাকিস্তানি আলেমের প্রশংসা

তারিক জামিল ও সানা খান। ছবি : সংগৃহীত
তারিক জামিল ও সানা খান। ছবি : সংগৃহীত

ইসলামি জীবন ধারণের জন্য শোবিজ ত্যাগ করেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। সম্প্রতি তার ছেলেকে কোলে তুলে নিয়েছেন পাকিস্তানি আলেম ও মাওলানা তারিক জামিল।

সম্প্রতি মাওলানা তারিক জামিলের সঙ্গে সাক্ষাৎ করেন সানা ও তার স্বামী মুফতি আনাস। তখন একমাত্র সন্তানকে তাদের প্রিয় ব্যক্তির কোলে তুলে দেন। বৃহস্পতিবার সাবেক অভিনেত্রী সানা এই বিষয়ের একটি ভিডিও ও ফটো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানেই দৃশ্যটি দেখা যায়। এ সময় সানা ও তার স্বামী বেশ হাস্যোজ্জ্বল ছিলেন। দ্য নিউজ ডটকম ডটপিকে।

ওই ভিডিওর ক্যাপশনে সানা লেখেন— ‘জুনিয়র তারিক জামিল হজরত মাওলানা তারিক জামিল সাহেবের সঙ্গে সাক্ষাৎ করছে। বাস্তবেই মাওলানাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়। কারণ তিনি অনেক উত্তম মানুষ।’

মাওলানা তারিক জামিলের প্রশংসা করে সাবেক অভিনেত্রী লেখেন, তিনি আমার ও এ রকম অনেক মানুষের হেদায়েতের কারণ হয়েছেন। আল্লাহ সবসময় তাকে যেন নিরাপদে রাখেন, সুস্থতা দান করেন। মাওলানা আমাকে ‘মেয়ে’ বলে সম্বোধন করেন। সবসময় আমাকে হিকমতপূর্ণ শব্দ দিয়ে সবর করার প্রতি উৎসাহ দেন।’

পোস্টের শেষে সানা লেখেন, ‘মানুষ আপনাকে ভাঙার ও আপনার থেকে শুধুই উপকার হাসিলের চেষ্টা করে। তবে আমাদের আরও শক্তিশালী হওয়া উচিত। আর এটা আল্লাহর তরফ থেকেও পরীক্ষা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১০

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১২

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৩

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৫

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৬

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৭

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৮

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৯

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

২০
X