কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

কণ্ঠশিল্পী আরজিৎ সিং। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী আরজিৎ সিং। ছবি : সংগৃহীত

বড় ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। যে ঘোষণা শুধু তার শ্রোতাদেরই নয়, সংগীতপ্রেমীদের হতবাক করেছে। প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খবর জানিয়েছেন গায়ক নিজেই।

ভারতীয় সংগীত জগতে শীর্ষস্থানীয় গায়ক অরিজিৎ। ফলে আচমকা তার এই সিদ্ধান্ত সামনে আসার পর হতচকিত ভক্ত-অনুরাগীরা।

নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টে অরিজিৎ তার শ্রোতাদের ধন্যবাদ জানিয়েছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে এ গায়ক জানিয়েছেন, তিনি নতুন এক সফর শুরু করছেন। প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না। সেই যাত্রাপথে ইতি টানলেন।

পোস্টে লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমি ঘোষণা করছি, এখন থেকে আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কোনো নতুন দায়িত্ব নেব না। প্লেব্যাক সিঙ্গারের কাজ করব না। এই সফর অসাধারণ ছিল।’ তিনি আরও লেখেন, ‘ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয়। আমি সংগীতের একজন ভক্ত। ভবিষ্যতে আরও শিখব এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও কাজ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে সেগুলো শেষ করতে হবে। সেগুলি শেষ করব। স্পষ্ট করে বলতে চাই, যে আমি সঙ্গীত তৈরি করা বন্ধ করব না।’

অরিজিতের এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের প্রতিক্রিয়া তীব্র চলছে। অনেকেই এই সিদ্ধান্তে হতবাক। প্রশ্ন উঠছে—এ কি সত্যিই প্লেব্যাক থেকে অবসর, নাকি নতুন কোনো অধ্যায়ের শুরু?

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হয়েছিল অরিজিতের সংগীতযাত্রা। আজ তার অনুরাগী ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। মাত্র ৩৮ বছর বয়সেই তিনি ভারতের অন্যতম আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X