বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পরীর বাসা থেকে বেরিয়ে আর্থিক সংকটে ভুগছেন রাজ

অভিনেতা শরিফুল রাজ। ছবি : সংগৃহীত
অভিনেতা শরিফুল রাজ। ছবি : সংগৃহীত

অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠানো হয়। নোটিশ পাঠানো ও গ্রহণের প্রায় দুই সপ্তাহ হতে চলেছে। তাই রাজ কোথায় আছেন, কী করছেন, সে বিষয়ে জানতে কৌতূহলী তাদের ভক্তরা।

সংবাদমাধ্যমে জানা গেছে, পরী তালাক নোটিশ পাঠানোর প্রায় ২০ দিন আগে থেকে মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার শুটিং করছিলেন অভিনেতা রাজ। একটি গানের কাজ বাকি থাকা অবস্থায় ডিভোর্সের লেটার পাঠানোর ঘটনা ঘটে।

আরও জানা যায়, তালাক নোটিশ পাওয়ার এক সপ্তাহের মাথায় ঢাকার বনশ্রী মেরাদিয়া বাজার এলাকার ‘নাইন অ্যান্ড হাফ’ স্টুডিওতে গানের শুটিংয়ে অংশগ্রহণ করেন রাজ। এ ছাড়া আজ সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নিয়েছেন তিনি।

রাজের কাছের বেশ কয়েকজনের কাছ থেকে সংবাদমাধ্যম জানতে পেরেছে, চলতি বছরের মাঝামাঝি পরীমণির বাসা থেকে বেরিয়ে মহানগর প্রজেক্টে বাসা ভাড়া নেন শরিফুল রাজ। সেখানে অস্থায়ীভাবে থাকছিলেন তিনি। তবে ডিভোর্স লেটারের ঘটনার পর এখন কোথাও নির্দিষ্টভাবে থাকছেন না। কখনো মহানগর প্রজেক্ট, কখনো নিকেতন, আবার কখনো গুলশানে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে থাকছেন এই অভিনেতা।

রাজের কাছের লোকেরা সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন, পরীর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে রাজের চলাফেরা কিছুটা এলোমেলো হয়ে গেছে। নিয়মিত কাজ না করার কারণে আর্থিক সংকটেও ভুগছেন এ অভিনেতা। ডিভোর্স লেটার পাওয়ার পর নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন অভিনেতা রাজ। নতুন উদ্যমে সিনেমার কাজ করার চেষ্টাও করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X